আসছে ঝড়-বৃষ্টি, ভিজবে কলকাতা-সহ বাংলা

বৈশাখ পড়ে গেলেও কালবৈশাখী অধরা। তীব্র দাবদাহে চাতকের মতো বৃষ্টির খোঁজ। অবশেষে আশার কথা শোনাল হাওয়া অফিস।

কলকাতা, ৬ মে: আসছে বৃষ্টি। ফলে সামান্য হলেও কমতে পারে গরমের দাপট। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সন্ধ্যার পর থেকে যে কোনও সময়ে এই বজ্র-বিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কয়েক সপ্তাহ ধরেই তীব্র দাব-দাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। মাঝে মধ্যে তাপপ্রবাহ হচ্ছে। এরসঙ্গে আপেক্ষিক আদ্রতা ৮০ শতাংশের উপরে চলে যাওয়ায় গরমের অস্বস্তি বেড়েছে। ফলে রীতিমতো হাঁসফাস অবস্থা। বৈশাখ মাস পড়লেও কালবৈশাখীর দেখা নেই। গরমের হাত থেকে রেহাই পেতে সকলেই চাতক পাখির মতো আকাশে চেয়ে ছিলেন।

আসছে ঝড়-বৃষ্টি, ভিজবে কলকাতা-সহ বাংলা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহারের উপর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর জেরেই কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। ঘাটশিলার উপরে তৈরি হওয়া বজ্র-গর্ভ মেঘও রাজ্যের বৃষ্টি পরিস্থিতিকে প্রভাবিত করেছে বলেও হাওয়া দফতর সূত্রে খবর।

দক্ষিণবঙ্গের থেকে অবশ্যে ঝড় ও বৃষ্টির তীব্রতা উত্তরবঙ্গে বেশি হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে, এই ঝড়-বৃষ্টিতে পারদ সামান্য নামলেও গরমে অস্বস্তি থেকে এখনই রেহাই-এর কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকায় অস্বস্তিসূচক উপরের দিকেই থাকবে বলে জানিয়েছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+