জোড়া মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাব! রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

জোড়া মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

জোড়া মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বুধবার উত্তরবঙ্গেও একই পরিস্থিতি বজায় থাকবে। সাগরে ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে।

রাজ্যের ওপর জোড়া মৌসুমী অক্ষরেখা

রাজ্যের ওপর জোড়া মৌসুমী অক্ষরেখা

উত্তর প্রদেশের মধ্যভাগ, বিহার হয়ে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। সমুদ্র পৃষ্ঠ থেকে যা ২.১ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অপর একটি মৌসুমী অক্ষরেখা হাজারিবাগ, পুরুলিয়া, দিঘা হয়ে দক্ষিণ দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত

অন্যদিকে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা সমুদ্র পৃষ্ঠ থেকে ১.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্র-বিদ্যুত-সহ বৃষ্টি হবে। বুধবারও একই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহ দফতরের সতর্কবার্তা

আবহ দফতরের সতর্কবার্তা

মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে (৭-২০ সেমি) দার্জিলিং, জলপাইগুড়ি জেলার দু-একটি জায়গায়। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বুধবারের জন্য ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে মূলত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর উপস্থিতির কারণে শক্তিশালী দক্ষিণপশ্চিম থেকে পশ্চিম দিকে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। যা ঘন্টায় ৫৫ কিমি পর্যন্তও হতে পারে। ফলে সমুদ্র উত্তাল থাকবে। ফলে আগামী ২৪ ঘণ্টার জন্য বাংলাদেশের উপকূল ছাড়াও গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+