বিকেলের পর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া উন্নতির পূর্বাভাস
নিম্নচাপের জেরে শনিবার সারাদিনই কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টি হবে। তবে বিকেল পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
নিম্নচাপের জেরে শনিবার সারাদিনই কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টি হবে। তবে বিকেল পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

কেন্দ্রীয় আবহ বিজ্ঞান দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল(পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর-পূর্ব দিকে সরে এরাজ্যে ঢুকে পড়েছে। তা আসানসোল, মুর্শিদাবাদের ওপর দিয়ে বয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে।
সৌজন্যে ওড়িশা উপকূলের নিম্নচাপ। যা কিনা হার মানাল বর্ষার বৃষ্টিকেও। আর দুর্গাপুজো, কালীপুজোর পর ভাইফোঁটাতেই বৃষ্টি। রাতভর বৃষ্টির জেরে কলকাতাসহ আশপাশের এলাকায় বিভিন্ন জায়গায় জল জমে যায়। জল জমে পাতিপুকুর আন্ডার পাস, উল্টোডাঙা আন্ডার পাস, কাঁকুরগাছি আন্ডারপাস এবং ঠননিয়াতেও। জল জমে যায় সেন্ট্রাল অ্যাভিনিউ-এর বেশ কিছু জায়গাতেও।
দক্ষিণে ঢাকুরিয়া, গড়িয়াহাট, শরৎ বোস রোড, পার্কসার্কাস, ট্যাংরা, তপসিয়া বেহালার বেশ কিছু জায়গাতেও জল জমে যায়।
ছুটির দিন হওয়ায় এবং সকাল থেকে বেশি গাড়ি না থাকায় রাস্তায় বেশি কিছু অসুবিধা তৈরি হয়নি। বৃষ্টিতে কালীপুজো মাটি হওয়ার পর এবার ভাইফোঁটাতেও কাঁটা বৃষ্টি। তাই এখন বৃষ্টি কমার অপেক্ষায় শহরবাসী।












Click it and Unblock the Notifications