বৃহস্পতিবার সারাদিনই বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণ ও উত্তরবঙ্গের জন্য আলাদা করে আর যা বলছে হাওয়া অফিস

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দুপুরের পর কলকাতায় বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস আবহ দফতরের।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দুপুরের পর কলকাতায় বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস আবহ দফতরের। জোড়া মৌসুমী অক্ষরেখার সঙ্গে ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টি বলে জানা গিয়েছে।

উপকূলের জেলাগুলিতে বৃষ্টি চলবে

উপকূলের জেলাগুলিতে বৃষ্টি চলবে

সারা রাত বৃষ্টি হয়েছে। আপাতত বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি চলবে। মৌসুমী অক্ষরেখার উপস্থিতির কারণে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহ দফতর।

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলতে থাকবে। এই বৃষ্টিও মৌসুমী অক্ষরেখার কারণে। নিম্নচাপের কারণে নয়, বলে জানা গিয়েছে।

তবে পুরো উত্তরবঙ্গ জুড়েই অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণদিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।

দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে

দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে

দুপুরের পর থেকে কলকাতায় বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারেও ফের সতর্কতা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+