উত্তরবঙ্গ ও উপকূলের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত

মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।অপর একটি মৌসুমী অক্ষরেখার অবস্থান রয়েছে উত্তরবঙ্গের ওপরে।ফলে সেখানেও বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। অপর একটি মৌসুমী অক্ষরেখার অবস্থান রয়েছে উত্তরবঙ্গের ওপরে। ফলে সেখানেও বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে ঘর্মাক্তজনিত অস্বস্তি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখার অবস্থান

দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখার অবস্থান

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। যার ফলে সকাল থেকেই মেঘলা আকাশ দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তালিকা থেকে বাদ যাচ্ছে না কলকাতাও।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

হিমালয় সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুলি, আলিপুরদুয়ার, কোচবিহারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ থেকে উত্তরবঙ্গের ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় এই বৃষ্টি বলে জানানো হয়েছে আবহ দফতরের তরফে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ

বঙ্গোপসাগরে নিম্নচাপ

উত্তর বঙ্গোপসাগর থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর সক্রিয় রয়েছে। যদিও মৎস্যজীবীদের উদ্দেশে কোনও সতর্কবার্তা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+