মৌসুমী বায়ু বিদায় নিলেও বৃষ্টির ভ্রুকুটি! পুজোয় কেমন আবহাওয়া, যা বলছে হাওয়া অফিস
মৌসুমী বায়ু রাজ্য থেকে বিদায় নিলেও, দুর্গা পুজোয় বৃষ্টির ভ্রুকুটি। পঞ্চমী এবং ষষ্ঠীতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মৌসুমী বায়ু রাজ্য থেকে বিদায় নিলেও, দুর্গা পুজোয় বৃষ্টির ভ্রুকুটি। পঞ্চমী এবং ষষ্ঠীতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বিদায় নিয়েছে মৌসুমী বায়ু
রাজ্য থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। ৫ অক্টোবর বিদায় হয়েছে মৌসুমী বায়ু। পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

বৃষ্টির আশঙ্কা কাটছে না
মৌসুমী বায়ু বিদায় নিলেও কাটছে না বৃষ্টির আশঙ্কা। ফের নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে।

পুজোয় বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ৮ অক্টোবরের পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যদিও এখনও পরিষ্কার করে তা জানানো সম্ভবপর হয়নি। সেই নিম্নচাপ তৈরি হলে, পঞ্চমী ও ষষ্ঠীতে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১০ অক্টোবর পর্যন্ত শুকনো আবহাওয়া থাকলেও ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত রাজ্যের উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

নিম্নচাপের ভ্রুকুটি আরব সাগরেও
দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে বিভিন্ন ভাষায় এই সম্ভাব্য নিম্নচাপের কথা মৎস্যজীবীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও সাদার্ন ন্যাভাল কমান্ডের তরফ থেকেও কেরল এবং লাক্ষাদ্বীপ উপকূলের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মৎস্যজীবীদের ফিরে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে।












Click it and Unblock the Notifications