জোড়া ঘূর্ণাবর্তেও বৃষ্টির দেখা নেই, শুষ্ক হাওয়া আর ঘামই সঙ্গী বছরের শেষ দিনেও

দুই ঘূর্ণাবর্তেও প্রত্যাশিত বৃষ্টির দেখা মিলছে না। দিনের বেলায় ভ্যাপসা অস্বস্তিকর গরম আর রাতের বেলায় ঠান্ডায় নাজেহাল বঙ্গবাসী।

কলকাতা, ১৪ এপ্রিল : দুই ঘূর্ণাবর্তেও প্রত্যাশিত বৃষ্টির দেখা মিলছে না। দিনের বেলায় ভ্যাপসা অস্বস্তিকর গরম আর রাতের বেলায় ঠান্ডায় নাজেহাল বঙ্গবাসী। রোদের প্রখর তাপে দিনের বেলায় রাস্তায় বেরনো বড় দায় হয়ে দাঁড়িয়েছে। ঘেমেনেয়ে একাকার কাণ্ড। বৃষ্টির জন্য চাতকের মতো বসে আছে গরমে হাঁসফাঁস বাঙালি। কিন্তু জোড়া ঘূর্ণাবর্তেও কাজের কাজ হচ্ছে না।

আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির কোনও সম্ভাবনার কথাই জানাতে পারছে না। কলকাতা ও শহরতলির জেলাগুলিতে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। আসলে উত্তরের গরম হাওয়ার দাপটে নিম্নচাপ ঘণীভূত হচ্ছে না। ফলে ঝড়-বৃষ্টি হচ্ছে না।

জোড়া ঘূর্ণাবর্তেও বৃষ্টির দেখা নেই, ঘর্মাক্ত বছরের শেষ দিনও

দিনের বেলায় অত্যধিক গরমের পরে ভোরের দিকে আবহাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে। ফলে জ্বর, সর্দি-কাশি ও গলার সমস্যা দেখা দিচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গরম থেকে মুক্তির কোনও খবর নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি রয়েছে। ফলে ঘাম হচ্ছে। আকাশ পরিষ্কারই থাকবে।
তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার প্রকোপ থাকবে আরও বেশি। গরম হাওয়া বইবে। তা থেকে অস্বস্তি বাড়বে।

রাত নামের পর স্বাভাবিক হবে পরিস্থিতি। আবহিবদরা বলেন, আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত হয়েছিল। কিন্তু তা ক্রমশ দুর্বল হতে শুরু করেছে। বিহার থেকে ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা দৃশমান। কিন্তু তার জেরে বৃষ্টির সম্ভাবনা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+