Cyclone Dana Kolkata Update: রাত তিনটে, কলকাতা-শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু, বইছে ঝোড়ো হাওয়াও

Cyclone Dana Kolkata Update: রাত তিনটে, কলকাতার বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। একই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। তবে যেমনটা আশঙ্কা করা হয় তেমন রূপ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে মেদিনীপুরে সাইক্লোন দানার প্রভাব পড়তে শুরু হয়েছে। দিঘা, মন্দারমণি সহ বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ভয়াল রূপ দেখা যাচ্ছে সমুদ্রের। গার্ডওয়াল টপকে জল আসছে।

তবে কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলে সকালের পর থেকে বৃষ্টির পরিমান বাড়বে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে (Cyclone Dana Kolkata Update) ।

Cyclone Dana Kolkata Update

বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা (Cyclone Dana Kolkata Update) দেওয়া হয়েছে। এই সময় সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড় বইতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছেন আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদরা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা (Cyclone Dana West Bengal Effect)। দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ জি সি দেবনাথ (G C Debnath, Weather Expert) জানিয়েছেন, একেবারে মধ্যরাত থেকে সকালের মধ্যে ঝড়ের মধ্যভাগ স্থলভাগে প্রবেশ করবে। সেই সময় বৃষ্টির পরিমান বাড়বে। যার কলকাতায় প্রভাব পড়বে বলে জানিয়েছেন আলিপুর হাওয়া অফিসের প্রাক্তন এই অধিকর্তা। যার ফলে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হবে বলেও জানিয়েছেন। বর্তমানে নবান্নের কন্ট্রোল রুমে রয়েছে জি সি দেবনাথ। আছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

অন্যদিকে কলকাতা পুরসভার তরফেও পুরো পরিস্থিতি নজর রাখা হচ্ছে। ভারী বৃষ্টি হলে যাতে দ্রুত পরিস্থিতি মোকাবিলা যাতে করা যায় সেজন্য সমস্ত পাম্পিং স্টেশনকে অ্যালার্ট করা হয়েছে। তৈরি আছে বিপর্যয় মোকাবিলা টিমও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+