ফের ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ? উত্তরবঙ্গেরই বা কী হাল? নিম্নচাপের ভ্রকুটির মাঝেই জেনে নিন আবহাওয়ার আপডেট

আবার ভাসতে চলেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ! নতুন করে তৈরি হয়েছে আশঙ্কা। বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপের সম্ভাবনা তৈরি হওয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার থেকেই আকাশের মুখ বদলেছে। কিছু কিছু এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। এই নিম্নচাপের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বুধবার সকাল থেকেই কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে আকাশ মেঘলা হয়ে রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই জেলাগুলিতে দুপুরের পর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বলা হয়েছে, আগামী দুই দিনেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত চলতে পারে। বিশেষত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব বেশি দেখা যাবে।

মঙ্গলবার সারাদিন আর্দ্রতার দাপটে নাজেহাল অবস্থা হয়েছে দক্ষিণবঙ্গবাসীর। প্যাঁচপ্যাঁচে গরমে ঘেমেনেয়ে নাজেহাল শহর ও শহরতলির বাসিন্দারা। তবে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমেছিল। বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা হয়ে রয়েছে। পরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়ালে কলকাতা সহ শহরতলিতে বৃষ্টিপাত বাড়বে।

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। এদিনও বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও ক্রমাগত বৃষ্টিপাত চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+