‘মোরা’র প্রভাব! বুধবারও দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন

বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর হাওয়া অফিস। তবু তাপমাত্রা বাড়বে না দক্ষিণবঙ্গে। উত্তরের বাদলধারাই কি জুড়িয়ে দিতে আসছে দক্ষিণবঙ্গকে?

'মোরা'র প্রভাবে বুধবারও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। শুধু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিই নয়. দক্ষিণবঙ্গজুড়ে এই ঝড়বৃষ্টি জারি থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, 'মোরা'র প্রভাবে এখনও অন্তত তিনদিন জারি থাকবে বৃষ্টির সম্ভাবনা। এদিকে, এবার বর্ষাও তাড়াতাড়ি ঢুকে পড়ছে ভারতে। তার জন্যও দায়ী এই 'মোরা'। ইতিমধ্যেই 'মোরা'র প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে কেরলে। কিছুদিনের মধ্যেই তা বাংলার বুকে প্রবেশ করতে পারে বলে মনে করছেন আবহিবদরা।

মঙ্গলবার ভোররাতে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় 'মোরা'। তার প্রভাবে বৃষ্টি চলছে বাংলাজুড়ে। মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘলা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হলেও বিকেল থেকে ফের আকাশ কালো করে শহরে নামে বৃষ্টি। বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার। জামাইষষ্ঠীর দিনে মেঘলা আকাশ স্বস্তি দিয়েছে অনেকটাই। তবে বেলা বাড়ার পর রোদের দেখা মিলবে মাঝেমধ্যে।

‘মোরা’র প্রভাব! বুধবারও দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, বিকেলের পর এদিনও বৃষ্টি নামতে পারে কলকাতায়। বাংলাজুড়েই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি চলবে। আবহবিদদের কথায়, 'মোরা'র প্রভাব তো রয়েছেই, সেইসঙ্গে উত্তরে তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত এই নিন্মচাপ ঘূর্ণাবর্তের রূপ নিলে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।

আপাতত আগামী তিনদিন মেঘলা আকাশ থাকবে বাংলায়। সেটাই আপাত স্বস্তিদায়ক বলে মনে করছে আমবাঙালি। বিক্ষিপ্ত বৃষ্টিও হবে জেলায় জেলায়। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। মেঘলা আকাশ থাকায় রোদের তেজ থাকবে না ঠিকই। কিন্তু ভ্যাপসা গরম বলবৎ থাকবে বাংলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+