দুই রাজ্যের সমঝোতা মেনেই চলছে শ্রমিক ট্রেন, মমতার অভিযোগ নিয়ে পাল্টা চাপ বাড়ালেন রেলমন্ত্রী

দুই রাজ্যের সমঝোতা মেনেই চলছে শ্রমিক ট্রেন, মমতার অভিযোগ নিয়ে পাল্টা চাপ বাড়ালেন রেলমন্ত্রী

করোনা সংক্রমণের মধ্যে আম্ফান বিধ্বস্ত বাংলা। এরই মধ্যে একের পর এক শ্রমিক ট্রেন পাঠানোয় হিমসিম রাজ্য সরকার। বুধবার নবান্নে এই নিয়ে ফুঁেস উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছে রেল কোনও রকম আলোচনা না করেই একের পর এক শ্রমিক ট্রেন পাঠিয়ে যাচ্ছে। এই নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন তিনি। তার পরেই পাল্টা রেলমন্ত্রী দাবি করেছেন, শ্রমিক ট্রেন চালানো দুই রাজ্যের বিষয় এখানে রেলের কোনও ভূিমকা নেই।

রেলমন্ত্রীর পাল্ট চাপ

রেলমন্ত্রীর পাল্ট চাপ

পশ্চিমবঙ্গে শ্রমিক ট্রেন পাঠানো হয়েছে দুই রাজ্যের মতামত নিয়েই। এখানে রেলের কোনও ভূমিকা নেই। পাল্টা দাবি করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি অভিযোগ করেছেন, রাজ্য সরকারের অনুমতি নিয়েই রেল পাঠানো হয়েছে। মহারাষ্ট্র থেকে যতগুলি ট্রেন পৌঁছেছে পশ্চিমবঙ্গে সবগুলি অনুমতি সাপেক্ষেই পৌঁছেছে।

মমতার অভিযোগ

মমতার অভিযোগ

আম্ফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য পরিযায়ী শ্রমিকদের ট্রেন না পাঠানোর অনুরোধ করা হয়েছিল। কিন্তু রেলমন্ত্রক সেকথায় গুরুত্ব না দিয়ে একের পর এক ট্রেন পাঠিয়ে গিয়েছে। আম্ফান পরিস্থিতির মধ্যেই ৫০টি পরিযায়ী শ্রমিক ট্রেন এসেছে রাজ্যে। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ঠিক মতো করা যায়নি। হোম কোয়ারেন্টাইনে রাখতে হয়েছে তাঁদের। যার জন্য করোনা সংক্রমণ বেড়েছে রাজ্যে। এই নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

জেলায় বাড়ছে সংক্রমণ

জেলায় বাড়ছে সংক্রমণ

রাজ্যকে আগাম না জানিয়ে একের পর এক পরিযায়ী শ্রমিক ফিরতে শুরু করায় জেলায় জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক েজলায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে। আম্ফানের কারণে পরিযায়ী শ্রমিকদের কয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করে উঠতে পারছে না রাজ্য সরকার।

আম্ফান বিধ্বস্ত বাংলা

আম্ফান বিধ্বস্ত বাংলা

এদিকে আম্ফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ অভিযোগ করে সুর চড়িয়েছে বিরোধীরা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতা সরকারের বিরুদ্ধে ৯ দফা চার্জশিট পেশ করেছেন। তাতে আম্ফান ব্যর্থতা ছিল সবার প্রথমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+