মুকুল আসতেই উধাও রাহুল পোস্টারেও, তবে কি অন্য ‘বাসা’র খোঁজ চালাচ্ছেন তিনি

১০ নভেম্বর ধর্মতলায় বিজেপির সমাবেশ কার্যত মুকুল রায়ের বিজেপিতে আত্মপ্রকাশের মঞ্চ হয়ে উঠছে। সেই সমাবেশ থেকেও কার্যত উধাও হয়ে যেতে বসেছেন রাহুল সিনহা।

মুকুল রায়ের বিজেপিতে আগমনে শোরগোল পড়ে গেলেও কোন্দল ঢাকতে পারেনি দল। মুকুল রায় গেরুয়া নামাবলী গায়ে চড়িয়ে কলকাতা অফিসে আসার দিনও প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ছিলেন অন্তরালে। দিলীপ ঘোষ থেকে শুরু করে জয়প্রকাশ মজুমদারদের দেখা মিললেও, ৭২ ঘণ্টারও রাহুল সিনহা দেখা করেননি সদ্য দলে আসা হেভিওয়েট মুকুল রায়ের সঙ্গে।

মুকুল আসতেই উধাও রাহুল পোস্টারেও, তবে কি অন্য ‘বাসা’র খোঁজ চালাচ্ছেন তিনি

বিজেপির রাজ্য দফতরে পা দিয়েই মুকুল রায় ঘোষণা করেছিলেন, তিনি আজ কোনও রাজনৈতিক বক্তব্য রাখবেন না। যা বলবেন ১০ নভেম্বর ধর্মতলার সভায়। ১০ নভেম্বর ধর্মতলায় বিজেপির সমাবেশ কার্যত মুকুল রায়ের বিজেপিতে আত্মপ্রকাশের মঞ্চ হয়ে উঠছে। সেই সমাবেশ থেকেও কার্যত উধাও হয়ে যেতে বসেছেন রাহুল সিনহা।

১০ নভেম্বর ধর্মতলায় বিজেপির সমাবেশ পোস্টারে রাখা হয়নি রাহুল সিনহার নাম বা ছবি। এখন প্রশ্ন উঠেছে, রাজ্য বিজেপিতে কি রাহুলের গুরুত্ব কমতে শুরু করেছে তাহলে? রাহুল সিনহার নাম না থাকলেও, সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ের নাম রাখা হয়েছে বিজেপির সমাবেশ পোস্টারে।

মুকুল আসতেই উধাও রাহুল পোস্টারেও, তবে কি অন্য ‘বাসা’র খোঁজ চালাচ্ছেন তিনি

পোস্টারের এক দিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্র্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি রয়েছে। মাঝে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। আর একদিকে রয়েছে মুকুল রায়ের ছবি।

কিন্তু রাহুল সিনহার নাম ও ছবি কিছুই নেই পোস্টারে। তাতেই জল্পনা বেড়েছে। তবে কি মুকুলের আগমনে রাহুল সিনহার গুরুত্ব একেবারেই তলানিতে পড়ে গেল। মুকুল রায় দলে এলে বিজেপির একটা অংশ গুরুত্ব হারাতে পারে এমন একটা আশঙ্কা ছিল। সেই আশঙ্কা থেকেই মুকুল রায়ের বিরোধিতা করা হচ্ছিল বলে রাজনৈতিক মহলে চর্চা চলছিল।

তারপর মুকুল রায় কলকাতায় ফেরার পর অন্তত লোকচক্ষুতে সেই আড়াল থাকবে না, এমনটাও মনে করছিল রাজনৈতিক মহল। কিন্তু আদতে দেখা গিয়েছে, বিজেপিতে যোগদান করে কলকাতায় নামার পরও প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে দেখা যায়নি। তিনি আড়ালেই থেকে গিয়েছেন। বিমানবন্দর থেকে রাজ্য কার্যালয়- সর্বত্রই নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কিন্তু কোথাও দেখা মেলেনি রাহুল সিনহার। রাহুল সিনহার এই অনুপস্থিতির পর এবার পোস্টার থেকেও উধাও তিনি। এদিকে রাহুল সিনহাকে নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি তাঁর তৃণমূলের সঙ্গে সখ্যতা তৈরি হয়েছে বলেও চর্চা চলছে। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল পাল্টা দিতে রাহুল সিনহাকে টোপ দিতে পারে বলেও আলোচনা তুঙ্গে রাজনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+