Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলায় কংগ্রেসের হারানো গৌরব ফেরাতে তৎপরতা, রাহুলের ‘দূত’ শুরু করলেন কাজ

ভাঙতে ভাঙতে কংগ্রেস প্রায় নিঃশেষ হতে বসেছে রাজ্যে। খাতায়-কলমে কংগ্রেস রাজ্যের দ্বিতীয় দল হলেও, আদতে জাতীয় কংগ্রেস এখন নেমে গিয়েছে চার নম্বরে।

ভাঙতে ভাঙতে কংগ্রেস প্রায় নিঃশেষ হতে বসেছে রাজ্যে। খাতায়-কলমে কংগ্রেস রাজ্যের দ্বিতীয় দল হলেও, আদতে জাতীয় কংগ্রেস এখন নেমে গিয়েছে চার নম্বরে। এই অবস্থায় দলের প্রাসঙ্গিকতা ফিরিয়ে আনতে দূত পাঠালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলের দূত হয়ে গৌরব গগৈ এসেছেন বাংলার কংগ্রেসকে ফের গুরুত্বশালী করে তুলতে।

বাংলায় কংগ্রেসের হারানো গৌরব ফেরাতে তৎপরতা, রাহুলের ‘দূত’ শুরু করলেন কাজ

সোমবার অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র রাহুল-ব্রিগেডের গুরুত্বপূর্ণ নেতা বাংলায় পা দেন নতুন দায়িত্ব নিয়ে। তিনি সিপি যোশীর স্থলাভিষিক্ত হয়ে এআইসিসি-র ইনচার্জ হিসেবে কাজ করবেন বাংলায়। তাঁর মূল লক্ষ্য কংগ্রেসকে আবার জাগিয়ে তোলা। ফের যাতে কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারে বাংলার বুকে, সেই লক্ষ্যে এদিন দফায় দফায় বৈঠক করেন গৌরব।

গৌরবকে পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ এই নেতা বাংলার দায়িত্ব নেওয়ায় প্রদেশ কংগ্রেসের একটা অংশ খুবই খু্শি। সেই খুশির আমেজেই এদিন সকালে প্রথম জেলা সভাপতি ও পরে বিধায়ক-সাংসদদের সঙ্গে বৈঠক করেন। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে গৌরবের দায়িত্ব নেওয়া রাজ্য-রাজনীতিতেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাংলায় কংগ্রেসের হারানো গৌরব ফেরাতে তৎপরতা, রাহুলের ‘দূত’ শুরু করলেন কাজ

এদিন বৈঠকের পর রাজ্যের বিভিন্ন জেলায় ও ব্লকে ঘুরে তিনি নেতা-নেত্রীদের সঙ্গে পরিচিত হবেন। এবং গাইডলাইন তৈরি করবেন দলের জন্য। প্রতি ব্লকে ব্লকে গিয়ে তিনি কংগ্রেসের অবস্থা, কোথায় কী সমস্যা, কী উপায়ে কংগ্রেসকে ফের গুরুত্বের জায়গায় ফিরিয়ে আনা যায়, তার নির্দেশিকা দেবেন। সেই নির্দেশিকা মেনে কাজ করবেন ব্লক ও জেলা কংগ্রেস নেতারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+