১৬৫ টাকার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়, দাম শুনে বাজারে মেজাজ হারালেন টাস্ক ফোর্সের রবীন্দ্রনাথ কোলে
জিনিসপত্রের দাম কমাতে হবে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনতে হবে আলু সবজি মাংসের দাম স্টার স্পোর্টস গত এক মাস ধরে বিভিন্ন বাজার ঘুরে এই বার্তা দিয়ে চলেছে কিন্তু কথা কি শোনা হচ্ছে? কলকাতার একটি বাজারে মুরগির মাংসের দাম শুনে অবাক হলেন টাচ কোর্সের সদস্যরা রীতিমত মেজাজ হারালেন টাস্ক ফোর্সের টাস্ক ফোর্স কর্তা রবীন্দ্রনাথ কোলে৷
আজ বুধবার সল্টলেকের এবিএসি এবং বিডি মার্কেটে অভিযান চালানো হয়৷ আর সেখানেই আলু, মুরগির মাংসের দাম শুনে তাজ্জব হয়ে যান টাস্ক ফোর্সের সদস্যরা। রীতিমতো মেজাজ হারিয়ে ফেললেন রবীন্দ্রনাথ কোলে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার জিনিসের দাম কমাতে বলছেন। তারপরেও কেন দাম কমানো হচ্ছে না। সেই প্রশ্ন তিনি করেছেন।

এদিন সকাল সকাল টাস্ক ফোর্স, ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ বেঙ্গল এবং বিধানগর উত্তর থানার পুলিশ অভিযান চালায়। সল্টলেকের এবিএসি এবং বিডি মার্কেটে তারা গিয়েছিলেন। কাঁচা সবজি এবং আলুর দাম বিভিন্ন দোকানে ঘুরে তারা দাম জিজ্ঞেস করেন। একই বাজারে একই জিনিসের বিভিন্ন দাম! এমন কেন হবে, প্রশ্ন ওঠে।
বিভিন্ন দাম শুনে খানিকটা মেজাজ হারালেন রবীন্দ্রনাথ কোলে। কেন একই মার্কেটে আলুর দাম বিভিন্ন দোকানে বিভিন্ন রকম? সুফল বাংলায় আলু বিক্রি হচ্ছে ২৮ টাকা কিলো দরে। সেখানেই কয়েক হাত দূরে বাজারের ভেতরে আলু ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে ২৬ টাকা দরে। সেখানেই খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে কোথাও ৩০ কোথাও ৩২ কোথাও আবার ৩৫ টাকা দরে। এমন কেন হবে প্রশ্ন তোলা হল।
বিডি মার্কেটে সবজির পাশাপাশি মাছ এবং মাংসের বাজার ঘুরে দেখা হয়। সেখানেও লাগামছাড়া দামে বিক্রি হচ্ছে পোল্ট্রি মুরগির মাংস। কেজি প্রতি ২০০ টাকা কিলো মাংস বিক্রি হচ্ছে। পোল্ট্রি ফার্মগুলোয় কেজি প্রতি দাম নেওয়া হচ্ছে ১৬৫ টাকা। দাম শুনে বেজায় চটলেন রবীন্দ্রনাথ কোলে।
এক কেজি পোল্ট্রি মুরগির মাংসের দামে ৩৫ টাকা লাভ রাখা হবে কেন? প্রশ্ন তোলেন খোদ রবীন্দ্রনাথ কোলে। তিনি হুঁশিয়ারির সুরে পুলিশের সামনে দোকানদারকে বলেন, দাম কমাতে হবে। নইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












Click it and Unblock the Notifications