Calcutta High Court: ওই এলাকায় সব পুজো বন্ধ করতে হবে? লালবাজারের বিজ্ঞপ্তি মামলায় প্রশ্নের মুখে রাজ্য

Calcutta High Court: কলকাতা পুলিশের (Kolkata Police) বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার। মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি দেয় লালবাজার। এই সংক্রান্ত মামলা এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে শুরু হয়।

শুনানিতে বিচারপতির প্রশ্ন, এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোগ আছে কি না সেটা জানা দরকার। না হলে ওই এলাকায় সব পুজো বন্ধ করতে হবে। গত কয়েকদিন আগে লালবাজার (Lal Bazar) একটি বিজ্ঞপ্তি দেয়। যেখানে বলা হয় হেয়ার স্ট্রিট, বউ বাজার, ও হেড কোয়ার্টার ট্রাফিক গার্ড এলাকা, যা মূলত ধর্মতলা কেন্দ্রিক, সেই এলাকায় পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না (Calcutta High Court) ।

এমনকি জারি করা এই নির্দেশিকা ২৫ সেপ্টেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বলবত থাকবে বলেও জানানো হয়। কলকাতা পুলিশের এই নির্দেশিকা ঘিরেই একাধিক প্রশ্ন তৈরি হয়। পুজোর দিনগুলিতে এবার আরজি কর সংক্রান্ত ঘটনায় প্রতিবাদ হতে পারে।

Lalbazar

আর তা ঠেকাতেই কি কলকাতা পুলিশের এই বিজ্ঞপ্তি? প্রশ্ন ওঠে। আর এরপরেই কলকাতা পুলিশের এহেন নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে ম্নামলা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আজ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। রাজ্যের তরফে স্পষ্ট জানানো নয়, এহেন বিজ্ঞপ্তি নতুন কিছু না। বিভ্রান্তি তৈরি হয়েছে। শুধু তাই নয়, ৬ মাস পর পর এহেন বিজ্ঞপ্তি বাড়ানো হয় বলেও এদিন সওয়াল রাজ্যের আইনজীবীর।

অন্যদিকে মামলাকারীদের (Calcutta High Court) হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়ালে অংশ নেন। এক্ষেত্রে বেশ কিছু যুক্তি তুলে ধরেন। শুনানিতে বিচারপতি বলেন, এই থানা এলাকাগুলিতে অনেক পুজো হয় সেগুলোর কি হবে?
এক্ষেত্রে রাজ্যের আইনজীবী বলেন, কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই ১৬৩ ধারা প্রয়োগ থাকে সব সময়। গত নভেম্বরেও হয়েছিল। এবার সেটার এক্সটেনশন হলো। এবার শুধু বেন্টিক স্ট্রিট নতুন যুক্ত করা হয়েছে।

রাজ্যের আইনজীবীর এই বক্তব্য রেকর্ড করার কথা বলেন বিকাশরঞ্জন। দীর্ঘ শুনানি এদিন হয়। আগামী সোমবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে রাজ্যকে জানাতে হবে যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করা সম্ভব কিনা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ((Calcutta High Court)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+