দুর্গাপুজোর একটি মূল্যবান দলিল, প্রকাশ করল পুরনো ফেসবুক গ্ৰুপ
দুর্গাপুজোর একটি মূল্যবান দলিল, প্রকাশ করল পুরনো ফেসবুক গ্ৰুপ
দুর্গাপুজো আসন্ন। আকাশ বাতাস জুড়ে এখন সেই পুজোর আগমনী। চারদিকে পুজোর গন্ধ, মাঠের মাঝে কাশের দোলা, প্রতি পাড়ায় পাড়ায় প্যান্ডেলের ধীরে ধীরে তৈরি হয়ে ওঠা, দোকানে দোকানে পুজোর কেনাকাটা, আর সেইসঙ্গে নানান পুজোবার্ষিকীর প্রকাশ।

আর শেষের এই ব্যাপারটিতে এসেই কিন্তু বলতে হয় পিকেজির পুজোবার্ষিকীর কথা। চারপাশে অনেক নামীদামী প্রকাশনার ম্যাগাজিন, বিশিষ্ট সাহিত্যিক ও লেখকদের লেখায় তারা সবকটিই সমৃদ্ধ। পিকেজির এই বিশেষ শারদীয়া পত্রিকা - "ঐতিহ্যের আবহে কলকাতার দুর্গাপুজো "-য় সেরকম নামকরা কোনো লেখক হয়তো নেই, তবু এই বইতে যা আছে - তার মূল্য কিন্তু অনেক। উপন্যাস নয়, গল্প নয়, কবিতা নয় - আছে ঠাসবুনোনে কলকাতার দুর্গাপুজোর নানা রকমের তথ্য।

ঝকঝকে ছাপা, উন্নত মানের কাগজ, - আর তারই দুমলাটের মধ্যে দুর্গাপুজোকে ঘিরে নানা ইতিহাস, তথ্য, স্মৃতিচারণা, সাক্ষাৎকার, জানা অজানা নানান কথা - সব মিলিয়ে এটির প্রতিটি পাতাই মূল্যবান। অসম্ভব যত্নে লেখকরা এক একটি নিবন্ধ লিখেছেন, আর সেই একই যত্ন ও ভালবাসা দিয়ে সম্পাদকরা সেই সব লেখাকে একত্র করে তুলে দিয়েছেন পাঠকদের হাতে ।

পুজোর আগেই পুজোকে নিয়েই এ এক অমূল্য পুজোবার্ষিকী - সংগ্রহ করে রাখার মতো বই, যাকে ইংরেজিতে বলে Collector's Item। দুর্লভ সব তথ্য, ইতিহাস, কলকাতার বিশেষ কয়েকটি পুজোর কথা - সবকিছু একসঙ্গে এভাবে সচরাচর হয়তো পাওয়া যায় না। নানাভাবে, নানা দৃষ্টিকোণ থেকে দুর্গাপুজোকে দেখা - যা শুধু পুজো বা উৎসব নয় - বরং দীর্ঘদিন ধরে চলে আসা বিশ্বাস, ভক্তি, ঐতিহ্য, শিল্প, জীবিকা, সামাজিকতার একটি প্রাণবন্ত বহমান পরম্পরা। ইউনেস্কো থেকে আমাদের এই পুজোকে যে "Intangible Cultural Heritage" বা " অনুভবনীয় সাংস্কৃতিক ঐতিহ্য " হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তা তো এইসব মিলিত কারণেই । অনেক ভালবাসা ও শ্রদ্ধায় সেই পরম্পরার কথাই পিকেজি তুলে ধরেছে তাদের এবারের এই ম্যাগাজিনে - চূড়ান্ত নিষ্ঠা, যত্ন ও পরিশ্রমের মধ্যে দিয়ে । একে দুর্গাপুজোর একটি মূল্যবান দলিল হিসেবে বলা যেতে পারে।
বইটির প্রচ্ছদ, ভেতরের একটি হাতে আঁকা ছবি, বিভিন্ন সময়ের চাররকমের দুর্গামূর্তির ফটোগ্রাফ এবং পুরো সূচিপত্র আছে যার থেকে এটির বিষয়বস্তু সম্পর্কে কিছু আন্দাজ পাওয়া যাবে ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications