Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঝালদা নিয়ে ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্যের! পূর্ণিমা কান্দুর কাঁধেই আপাতত পুরসভার দায়িত্ব

ঝালদা পুরসভা নিয়ে ফের কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের! আপাতত পূর্ণিমা কান্দুকেই চেয়ারম্যান হিসাবে পুরসভার কাজ সামলাতে বলল কলকাতা হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি অমৃতা সিংয়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

ঝালদা পুরসভা নিয়ে ফের কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের! আপাতত পূর্ণিমা কান্দুকেই চেয়ারম্যান হিসাবে পুরসভার কাজ সামলাতে বলল কলকাতা হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি অমৃতা সিংয়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। একেবারে দীর্ঘ শুনানি হয়। আর সেখানেই শুনানি শেষে বিচারপতি আগের সমস্ত ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে।

ঝালদা নিয়ে ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্যের!

শুধু তাই নয়, আগামী শুনানি না হওয়া পর্যন্ত নিহত কংগ্রেস নেতা তপন কান্দুর স্ত্রী পূর্ণিমাকেই চেয়ারম্যান হিসাবে কাজ চালানোর কথা বলা হয়। আগামী শুনানি ১০ ফেব্রুয়ারি। অন্যদিকে শিলা চট্টোপাধ্যায়ের সদস্য পদ খারিজের উপরেই স্থগিতাদেশ আদালত জারি করেছে বলে জানা যাচ্ছে। ফলে আপাতত ঝালদা পুরসভা কংগ্রেসের দখলেই থাকল। আদালতের এই নির্দেশের পরেই আদালতের বাইরে ভিকট্রি চিহ্ন দেখাতে দেখা যায় পুর্নিমা কান্দু সহ কংগ্রেসের অন্যান্য সদস্যদের।

অন্যদিকে হাইকোর্টের এই নির্দেশ প্রসঙ্গে কংগ্রেস প্রদেশ সভাপতি অধীর চৌধুরী বলেন, তৃণমূলের লোভ-দুর্নীতি কোন জায়গাতে চলে গেছে তা ভাবলেও অবাক লাগে। তাঁর মতে, এই রাজ্যে পঞ্চায়েত থেকে পুরসভা সব তৃণমূলের দখলে। একটা ঝালদা পুরসভা নিয়ে অসভ্যতা সবকিছুকে ছাপিয়ে গিয়েছে বলে মন্তব্য কংগ্রেস নেতার।

বলে রাখা প্রয়োজন, ঝালদা পুরসভার চেয়ারপার্সন হিসাবে শীলা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। আর এরপরেই কাউন্সিলর পদ খারিজ করে দেওয়া হয় তাঁর। পুরআইনে নির্বাচনের ৬ মাসের মধ্যে দলবদল করা যায় না কারণ দেখিয়ে তার কাউন্সিলর পদ খারিজ করা হয়। তারপরেই তৃণমূল কাউন্সিলর প্রদীপ কর্মকারকে চেয়ারম্যান পদে বসানো হয়েছে। নির্দল কাউন্সিলর হিেসবে জয়ী হয়ে শীলা চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারপরে আবার তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন। হঠাত করে এমন সক্রিয়তাকে চ্যালেঞ্জ করে আজ শুক্রবার আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানায় স্থানীয় কংগ্রেস নেতা নেপাল মাহাতো।

সেই মতো সকালেই এই বিষয়টি তুলে ধরা হয়। কাউন্সিলর পদ খারিজের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার আদালতের দ্বারস্থ হন শীলা চট্টোপাধ্যায়। দুপুর দুটোর সময় এই মামলার শুনানি শুরু হয়। যেখানে কংগ্রেসের আইনজীবী কৌস্তুভ বাগচী পুরো বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন। আর যা শুনে কিছুটা অবাক হন বিচারপতি।

আর এরপরেই বিচারপতি অমৃতা সিং সরকারি আইনজীবীকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুঁড়ে দেন। বলেন, আদালতের নির্দেশে বৈঠক হয়। এরপর চেয়ারম্যান নির্বাচন করা হল। এরপরের দিন অর্থাৎ ১৮ তারিখ তাঁকে সরিয়ে দেওয়া হল এবং নতুন একজনকে নির্বাচিত করা হল। আর যাকে নির্বাচিত করা হল তিনি হেরে যাওয়া দলের থেকে। আদালতকে সম্মান করার বার্তাও সরকারি আইনজীবীকে ছুঁড়ে দেন বিচারপতি। আর এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত এহেন নির্দেশ শোনায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+