Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

খিচুড়ি–লাবড়া ছাড়া অসম্পূর্ণ উৎসব, আবাসনে পুজোর সেরা ভোগে মাত দেবে কারা

খিচুড়ি–লাবড়া ছাড়া অসম্পূর্ণ উৎসব, আবাসনে পুজোর সেরা ভোগে মাত দেবে কারা

দুর্গাপুজো অসম্পূর্ণ পুজোর ভোগ ছাড়া। যে যতই ডায়েটে থাকুন না কেন পুজোর ভোগ এমনই একটা খাবার যা না খেলে পুজোর আমেজটাই অনুভব করতে পারবেন না। ধূপ-ধুনোর গন্ধ মিশে থাকা সেই ভোগের সঙ্গে মেশানো থাকে বাড়ির মহিলাদের আন্তরিকতা, যা গলা থেকে পেটে যাওয়া মাত্রই স্বর্গীয় অনুভূতি দেয়। না এ স্বাদের ভাগ সত্যিই হয় না। প্রত্যেক বছরের মতো জনপ্রিয় ম্যাগাজিন হ্যাংলা নিয়ে এসেছে পুজোর সেরা ভোগ। যেখানে অংশগ্রহণ করবে কলকাতা ও জেলার একশোটি আবাসন। আর এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ক্রিকেটার ঝুলন গোস্বামী ও অপরাজিত খ্যাত অভিনেতা জীতু কামাল।

খিচুড়ি–লাবড়া ছাড়া অসম্পূর্ণ উৎসব, আবাসনে পুজোর সেরা ভোগে মাত দেবে কারা

পুজোর ভোগ নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ঝুলন গোস্বামী জানান যে গত বছর তিনি এই সেরা ভোগ প্রতিযোগিতার বিচারক হিসাবে গিয়েছিলেন। কিন্তু বিভিন্ন আবাসনের লোভনীয় খিচুড়ি, নাড়ু দেখে বেশ বিড়ম্বনায় পরে যান তিনি। কারণ ঝুলনকে কড়া ডায়েটের মধ্যে থাকতে হত। কখনও হয়ত এক চামচ খিচুড়ি বা অর্ধেক নাড়ু খেয়েই দুধের স্বাদ ঘোলে মেটাতে হত।

কিন্তু সম্প্রতি তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তাই এখন আর কোনও ডায়েট নয়, বরং মন খুলে তিনি ভোগের খিচুড়ি উপভোগ করবেন। একই সুর শোনা গেল অভিনেতা জীতু কামালের মুখেও। তিনি বলেন, '‌পুজোর ভোগ খেতে আমি ভালোবাসি, সেখানে কোনও বাদ-বিচার নেই, আর ভোগের খিচুড়িতে যদি একটু পায়েস পরে যায় তাহলে তো তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। পুজোর ভোগ প্রচুর খাওয়া হয়। যা পুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো পর্যন্ত চলে।'‌

এই অভিনব উদ্যোগের পিছনে একটাই কারণ বাড়ির মহিলাদের হাতে তৈরি খাবা, যা সবাই প্রতিনিয়ত খেয়ে থাকি, অথচ তাঁদের কদর সেভাবে দেওয়া হয় না। যতটা প্রশংসা হোটেল বা রেস্তোরাঁর শেফের খাবারের করি ততটাই কিন্তু মা-কাকিমা অথবা আপনার বাড়ির রান্নার মাসি, যিনি এই খাবার তৈরি করেন, তাঁরও কিন্তু এই প্রশংসা প্রাপ্য। এই স্টিরিও টাইপ চিন্তাভাবনাকে ভাঙতেই হ্যাংলার এই উদ্যোগ।

এই বছর পুজোর সেরা ভোগ প্রতিযোগিতায় বিচারক হিসাবে দেখা যাবে টলিউডের বেশ কিছু পরিচিত মুখকে। তাঁরাই এই ভোগ চেখে ঘোষণা করবেন এ বছরের পুজোর সেরা ভোগ আবাসন কোনটি। শুধু তাই নয়, জয়ী আবাসন তাদের ২০০টি ভোগের প্যাকেট পাঠাতে পারবে দেশের কোণায় কোণায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+