জল-বিদ্যুতের দাবিতে বিক্ষোভ অব্যাহত দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায়

জল-বিদ্যুতের দাবিতে বিক্ষোভ অব্যাহত দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায়

আম্ফানের দাবিতে লন্ডভন্ড হয়ে গেছে বাংলার বিভিন্ন জেলা। ছারখার হয়ে গেছে কলকাতারও বিস্তৃর্ণ এলাকা। সাময়িক ভাবে বিপর্যয় কাটলেও এখনও ছন্দে ফেরেনি তিলোত্তমা। বিদ্যুৎ ও পানীয় জলের দাবি এখনও বিক্ষোভ জারি দক্ষিণ কলকাতায় বিভিন্ন এলাকায়।

জল-বিদ্যুতের দাবিতে বিক্ষোভ অব্যাহত দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায়


এদিকে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে না পারায় ইতিমধ্যেই ক্ষমা চেয়েছে সিইএসই। যদিও গোটা বিপর্যয়ের দায় স্বশাসিত সংস্থা সিইএসই-র উপর ঠেলে দিয়ে দায় সেরে ফেলতে দেখা গেছে রাজ্য প্রশাসনকে। গত প্রায় ছয় দিন ধরেই শহরের বিভিন্ন জায়গায় ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় শহরের বাসিন্দাদের। বিক্ষোভের আঁচ পৌঁছায় জেলাতেও। দীর্ঘ সময় অন্ধকারে থেকে জল বিদ্যুতের দাবিতে পথে নামেন হুগলী ও হাওড়ার বাসিন্দারাও।

এদিকে মঙ্গলবারও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় গরফা, বাঘাযতীন, একডালিয়া, বাঁশদ্রোনী, বেহালা, বৈষ্ণবঘাটায় বিক্ষোব প্রদর্শন করতে দেখা যায় সাধারণ মানুষকে। প্রতিটা জায়গাতেই এদিন পানীয় জলের হাহাকার দেখতে পাওয়া। পাশাপাশি অনেক জায়গাতেই আম্ফানের তাণ্ডবে ভেঙে পড়া গাছপালা পড়ে থাকতে দেখা যায়। যদিও ছ’দিন কেটে গেলেও এই নিদারুণ দুর্ভোগের জন্য অনেককেই সরাসরি পৌরসভার দিকে আঙুল তুলতে দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+