বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করে হরিদেবপুরে আক্রান্ত টলিউডের তরুণ অভিনেতা

বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করে আক্রান্ত হলেন অভিনেতা। গাড়ি থেকে নেমে চালক রাস্তায় ফেলে মারধর করল ওই অভিনেতাকে। মাথা ফাটল তাঁর।

কলকাতা, ৬ মার্চ : বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করে আক্রান্ত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল দত্ত। চালক গাড়ি থেকে নেমে রাস্তায় ফেলে মারধর করল ওই সোহেলকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়া তরুণ অভিনেতাকে বাঁচাতে এসে আক্রান্ত হলেন তাঁর মা-বাবাও। চাঞ্চল্যকর এই ঘটনায় হরিদেবপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গাড়ি চালককে।

মা-বাবার সঙ্গে মন্দিরে যাচ্ছিলেন সোহেল। তখন একটি গাড়ি ধাক্কা মারে অন্য একটি গাড়িতে। বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করেন অভিনেতা। তখনই গাড়ি থেকেন নেমে এসে ওই অভিনেতাকে মারধর শুরু করে। তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়। মাথা ফেটে যায় অভিনেতার। রক্তাক্ত ছেলেকে বাঁচাতে ছুটে আসেন মা ও বাবা। তাঁদেরকেও রেয়াত করেনি ওই চালক।

বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করে হরিদেবপুরে আক্রান্ত টলিউডের তরুণ অভিনেতা

এরপরই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। হরিদেবপুর থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত সৌরভ সিংকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার ধৃত গাড়ির চালককে আদালতে পেশ করা হবে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। অভিযোগ, পার্টি থেকে ফিরছিল সে। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+