RG Kar নিয়ে বিচার বিভাগীয় তদন্তে অনড় প্রতিবাদী চিকিৎসকরা! পথে নেমে কটাক্ষের মুখে অপর্ণা সেনরা

মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্ট আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তারপরেও এদিন প্রতিবাদকারী চিকিরসক পড়ুয়ারা বিচার বিভাগীয় তদন্তের দাবিতে অনড় রয়েছেন।

এদিকে এদিন আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামেন অপর্ণা সেন-সহ অন্য বুদ্ধিজীবীরা। শ্যামবাজার থেকে মিছিল করে তাঁরা আরজি কর পর্যন্ত যান। তবে শারীরিক কারণে অপর্ণা সেন সরাসরি আরজি করে যান।

rg kar

কী বলছেন আন্দোলনরত চিকিৎসকরা
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে প্রতিবাদে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এদিন বিকেলে সাংবাদিক সম্মেলন করে তাঁরা দাবি করেন, হাসপাতালগুলিতে জরুরি পরিষেবা পুরোপুরি চালু রয়েছে। ওয়ার্ডে সিনিয়র চিকিৎসক, নার্স এবং অন্য স্বাস্থ্য কর্মীরা কাজ করছেন। ফলে আন্দোলনের জন্য পরিষেবা ব্যাহত হওয়ার যে কথা বলা হচ্ছে তা ঠিক নয়।

চিকিৎসক ছাত্রছাত্রীদের দাবি
এদিন চিকিৎসক ছাত্রছাত্রীদের তরফে দাবি করা হয়েছে, সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষ করার যে নির্দেশিকা সোমবার স্বাস্থ্য ভবন দিয়েছিল, তা ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।

দুপুরে সিবিআই তদন্তের নির্দেশ
এদিন দুপুরে আরজি করে পোস্ট গ্র্যা জুয়েট ট্রেনি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে শুনানি ছিল। সেখানে হাজির ছিলেন ওই চিকিৎসকের বাড়ির লোকেরাও। শুনানিতে আদালতের তরফে আরজি করের তৎকালীন অধ্যক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনারকে কার্যত ভর্ৎসনা করা হয়। আদালতের তরফে ওই ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর হাসপাতালে গিয়ে কলকাতা পুলিশকে এই ঘটনার তদন্তের কিনারা করতে রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন, না হলে তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবেও জানিয়েছিলেন।

কী বললেন বিরোধী দলনেতা
এদিকে এদিন আরজি কর নিয়ে তদন্ত সিবিআই-এর হাতে দেওয়ার পরে বিরোধী দলনেতা সেই সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, সিবিআই তদন্ত নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। তবে এই তদন্ত হবে আদালতের নজরদারিতে।

বিক্ষোভের মুখে বুদ্ধিজীবীরা
এদিন আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামেন বুদ্ধিজীবীদের একাংশ। শ্যামবাজার থেকে আরজি কর পর্যন্ত মিছিল করেন। সেই দলে ছিলেন পল্লব কীর্তনীয়া, মীরাতুন নাহার এবং অপর্ণা সেনের মতো বিশিষ্টরা। শারীরিক অসুস্থতার কারণে অপর্ণা সেন সরাসরি আরজি করের সামনে যান। তবে সেই সময় সেখানে বেশ কিছু সিপিআইএম কর্মী সমর্থক অপর্ণা সেনকে কটাক্ষ করেন। কেন অপর্ণা সেনরা নির্দিষ্ট কিছু প্রতিবাদে নামছেন, কেন তাঁরা সব জায়গায় যাচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন তুলে চটিচাটা বলেও কটাক্ষ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+