RG Kar Hospital: নিরাপত্তার অভাব! রাষ্ট্রপতি মুর্মু-মোদীর হস্তক্ষেপ চেয়ে ই-মেল চিকিৎসকদের

RG Kar Hospital Doctor Protest: একের পর এক রাত কাটছে! এখনও স্পষ্ট নয় কোন পথে সমাধান। আর এর মধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু'র হস্তক্ষেপ চেয়ে ইমেল জুনিয়ার চিকিৎসকদের। ই-মেলের প্রতিলিপি পাঠানো হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

একই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও সম্পূর্ণ বিষয়টি জানিয়ে ডাক্তারদের তরফে ইমেল করা হয়েছে। একই সঙ্গে সরকারি হাসপাতালের পরিকাঠামো সহ নিরাপত্তার অভাব রয়েছে বলে রাষ্ট্রপতি-মোদীকে পাঠানো ইমেলে উল্লেখ করেছেন চিকিৎসকরা (RG Kar Hospital Doctor Protest)।

RG kar Incident

বলে রাখা প্রয়োজন, গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট বিকেল পাঁচটার মধ্যে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের RG Kar Hospital Doctor Protest) কাজে ফেরার বার্তা দেন। সেদিনই পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য অভিযানের ডাক দেওয়া হয়। এরপর থেকে সেখানেই লাগাতার অবস্থানে বসে রয়েছেন চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার অবস্থান-ধর্নার চতুর্থদিন। বুধবার আলোচনার রাস্তা তৈরি হলেও শর্তের জটিলতায় শেষমেশ ভেস্তে যায় বৈঠক।

আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বৈঠক হচ্ছে তা করতে 'লাইভ স্ট্রিমিং'। স্বচ্ছতার জন্যেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়। পাল্টা প্রশাসনের তরফেও জানানো হয় লাইভ স্ট্রিমিং তাঁরা করবেন না। কেন তা সম্ভব নয় তা পরে ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। ফলে সম্ভব নয় চিকিৎসকদের দাবি মানা। দুজনেই দুপক্ষে অনড়। ফলে নবান্নে গিয়েও খালি হাতে ফেরেন আন্দোলনকারীরা।

এই অবস্থায় দিল্লি দরবারে চিকিৎসকরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রীকে পরিস্থিতিতে হস্তক্ষেপের দাবি জানিয়ে ইমেল করা হয়েছে। পাঠানো ইমেলে বর্তমান সার্বিক পরিস্থিতি অর্থাৎ কেন জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিতে পারছেন না সে বিষয়ে বিস্তারিত জানিয়ে রাষ্ট্রপতিকে ইমেল পাঠানো হয়েছে।

একই সঙ্গে ঠিক কি কি তাঁরা দাবি জানাচ্ছেন, এবং কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করা গেল না তাও উল্লেখ করা হয়েছে ই-মেলে। এখন দেখার এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয় রাষ্ট্রপতি ভবনের তরফে।

বলে রাখা প্রয়োজন, অভয়াকে ধর্ষণ করে খুনের (RG Kar Hospital Doctor Protest) ঘটনার পরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ইমেল করেছিলেন জুনিয়ার চিকিৎসকরা। কিন্তু কোনও পাল্টা বার্তা পাননি। আজ শুক্রবার ফের একবার ইমেল করা হল। একই সঙ্গে প্রতিলিপি পাঠানো হল প্রধানমন্তী নরেন্দ্র মোদীকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+