ছাড়তে হবে দেশ, কারণ জানিয়ে পার্কসার্কাসের আন্দোলনকারীদের হুঁশিয়ারি রাহুল সিনহার
পার্কসার্কাসের আন্দোলনকারীদের হুঁশিয়ারি রাহুল সিনহার
সিএএ বিরোধী আন্দোলন চলছে দেশের বিভিন্ন জায়গায়। দিল্লির শাহিন বাগের পাশাপাশি অপর যে জায়গার নাম এব্যাপারে উল্লেখ করা যায়, তাহল এই শহরের পার্ক সার্কাস। এই আন্দোলনে অংশ নিয়েছেন মূলত মহিলা ও শিশুরা। এবার সেই আন্দোলনকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

রাহুল সিনহার অভিযোগ
রাহুল সিনহাকে এদিন প্রশ্ন করা হলে তিনি বলেন, পার্ক সার্কাসে যে বাচ্চারা আন্দোলন করছে, তারা বিদেশি বাচ্চা। এখানে সবাই বাংলাদেশি মুসলমান। ওদের সবাইকে ভারত ছাড়তে হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর দাবি এখানে আজাদির স্লোগান চলবে না। যারা এদেশের নন, তাদের এদেশ ছাড়তে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

জাতীয় পতাকা হাতে ধরলেই....
রাহুল সিনহা বলেন, জাতীয় পতাকা হাতে ধরলেই কি সব মেনে নিতে হবে। তিনি বলেন, ভারতকে টুকরো করতে চায় যারা, তারাই এখানে জাতীয় পতাকা ধরেছে।

যাদবপুর নিয়ে মমতাকে আক্রমণ
যাদবপুর নিয়ে এদিন রাহুল সিনহা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় দেশবিরোধী কাজ করছেন। বিজেপি ক্ষমতায় আসলে ২ মাসের মধ্যে যাদবপুর ঠিক করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রাহুল সিনহার মন্তব্যের সমালোচনা
এদিন রাহুল সিনহার মন্তব্যের সমালোচনা শোনা গিয়েছে বিজেপি বিরোধী সবকটি দলের তরফ থেকে। সিপিএম-এর তরফ থেকে বলা হয়েছে, নির্বোধের মতো মন্তব্য করছেন রাহুল সিনহা।

পার্ক সার্কাসে অবস্থান শুরু হয়েছে ৬ জানুয়ারি
পার্ক সার্কাস ময়দানে সিএএ-র বিরোধী অবস্থান শুরু হয়েছে ৬ জানুয়ারি থেকে। প্রজাতন্ত্র দিবসে এই আন্দোলন ২০ দিন পেরিয়ে গিয়েছে। প্রতিদিন বহু মানুষ আসছেন পার্ক সার্কাসে। এখানে আসা সবাই বলছেন ধর্মের ভিত্তিতে সংবিধানে যে পরিবর্তন আনার চেষ্টা বর্তমান সরকার করছে তা কোনও ভাবেই সমর্থন করা যায় না।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications