স্কুলে উৎপাত! কলেজ স্ট্রিটে বিক্ষোভ হিন্দু স্কুলের অভিভাবকদের

সাত-সকালে কলেজ স্ট্রিটে বিক্ষোভ। স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ করে বুধবার সকালে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

সাত-সকালে কলেজ স্ট্রিটে বিক্ষোভ। স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ করে বুধবার সকালে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

স্কুলে উৎপাত! কলেজ স্ট্রিটে বিক্ষোভ হিন্দু স্কুলের অভিভাবকদের

যেই সময়ে স্কুল শুরু হওয়ার কথা, ঠিক সেই সময়েই উত্তেজনা স্কুল চত্বরে। ছাত্রদের নিরাপত্তার দাবি করে কলেজ স্ট্রিটে বিক্ষোভে নেমে পড়েন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, স্কুলে যত্রতত্র ঘুরে বেরাচ্ছে কুকুর। পরিবেশও অপরিচ্ছন্ন। স্কুল চত্বরে কমপক্ষে ১৫ টি কুকুর রয়েছে বলে দাবি। একাধিক ছাত্ররে কুকুরে কামড় দিয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। স্কুল সূত্রে জানা গিয়েছে, পুরসভার অভিযানে কুকুর সরিয়ে দেওয়া হলেও ফের স্কুল চত্বরে কুকুর বেড়েছে।

অভিভাবকদের আরও অভিযোগ, স্কুলের প্রাথমিক বিভাগে সরকার থেকে ব্যাগ, জুতো দেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষক অপ্রতুল। স্কুলের বাথরুমও নোংরা। বিষয়গুলি নিয়ে স্কুল কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+