'বিনা উস্কানিতে পুলিশ কর্মীদের উপর হামলা', 'সর্বহারা' শিক্ষকরাই আসল 'দোষী'! ভিডিও পোস্ট করে বলছে KP

Protest By Unemployed Teacher: একেবারে 'হালকা বলপ্রয়োগ' কার্যত বাধ্য হয়েই করা হয়েছে। কসবায় ডিআই অফিসে চাকরিহারাদের উপর লাঠিচার্জের ঘটনায় এমনই দাবি পুলিশের। তবে এই বিষয়ে পাল্টা 'নিরস্ত্র' এবং 'সর্বহারা'দেরই কার্যত দায়ী করেছেন কলকাতা পুলিশ (Kolkata Police) কমিশনার। তাঁর দাবি, কারোর বিরুদ্ধে পুলিশ নয়। অনেকেই পুলিশের আহত হয়েছেন।

আর সেই কারণেই যে 'হালকা বলপ্রয়োগ' বলে দাবি মনোজ বর্মার। তবে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের এক কর্মী সজোরে এক 'বেকার' শিক্ষককে (Protest By Unemployed Teacher) লাথি মারছে। আর সেই ভিডিও সামনে আসার পরেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।

Teacher

কীভাবে একজন পুলিশ শিক্ষককে লাথি মারতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই ঘটনা অভিপ্রেত বলেই দাবি করেছেন কলকাতা পুলিশ কমিশনার। তবে এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও এদিন মন্তব্য করেছেন মনোজ বার্মা। অন্যদিকে লাঠিচার্জ প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশকে পদক্ষেপ করতে হয়। এমনকী সরকারি সম্পত্তি ভাঙচুর কিংবা পুলিশকে মারধর করা হলেও যে পুলিশ ব্যবস্থা নেবে বলে দাবি।

এই প্রসঙ্গে কলকাতা পুলিশ কমিশনার আরও বলেন, কসবায় এদিন ডিআই অফিসে ঢুকে পড়া আন্দোলনকারিরা পুলিশকে আগে ভাগে কিছু জানানি। তারাই আগে সেখানে মোতায়েন থাকা মুষ্টিমেয় পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়েছিলেন। ওই ঘটনায় কলকাতা পুলিশের এক সার্জেন্ট সহ ৬ জন আহত হয়েছেন। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলেও এদিন কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। মনোজ বলেন, পুলিশকে মারার একটি ভিডিও সামনে এসেছে। সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

Take a Poll

অন্যদিকে কলকাতা পুলিশের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। আর তা শেয়ার করে লেখা হয়েছে, ''আজ কসবা ডিআই অফিসের বাইরে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে, প্রথমে একদল বিক্ষুব্ধ জনতা, বিনা উসকানিতে পুলিশ কর্মীদের উপর হামলা চালায় এবং হিংসাত্মক আচরণ করে, যার মধ্যে মহিলা পুলিশ কর্মীরাও ছিলেন।

চারজন পুরুষ পুলিশকর্মী এবং দুইজন মহিলা পুলিশকর্মী আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরও ক্ষয়ক্ষতি ও আহতের ঘটনা রোধ করতে পুলিশ বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ করে। এই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে।''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+