'দিদি আমাদের গুলি করে দিক...', মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোতেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, উত্তাল হাজরা মোড়

Jobless Teachers Protest Kolkata: পুলিশের সঙ্গে চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল হাজরা মোড়। আজ সোমবার কালীঘাট অভিযানের ডাক দেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সেই মতো দলে দলে কয়েকশ শিক্ষক হাজরা মোড়ে জমায়েত করেন। তাই নয়, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির অভিমুখের দিকে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি ঠেকাতে এদিন হাজরা মোড়ে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।

একের পর এক ব্যারিকেড করে দেওয়া হয়। কিন্তু একের পর এক ব্যরিকেড ভেঙে এগোতে থাকেন যোগ্য চাকরি হারারা। এরপরেই পাল্টা পুলিশের তরফে কার্যত বলপ্রয়োগ করা হয়। যা নিয়ে যোগ্য শিক্ষিক শিক্ষিকাদের (Jobless Teachers Protest Kolkata) সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের।

Mamata Banerjee

একের পর এক আন্দোলনকারীদের একেবারে চ্যাংধোলা করে পুলিশ আটক করে প্রিজন ভ্যানে তোলে। শুরু হয় ব্যাপক টানাটানি। যা নিয়ে বহু শিক্ষক শিক্ষিকা এদিন অসুস্থ হয়ে পড়েন। এমনকী বহু শিক্ষিকাকে হাজরা রাস্তায় শুয়ে কান্নাকাটি করতেও দেখা যায়।

ওই অবস্থাতেই কার্যত পুলিশ আটক করে প্রিজন ভ্যানে তুলে দেয়। আন্দোলনকারীদের দাবি, ''দিদি আমাদের গুলি করে মেরে দিন। এই লাঞ্ছনা নেওয়া যাচ্ছে না''। কেউ কোনও কথা শুনছে না। প্রতিবাদ করতে গেলে পুলিশ গ্রেফতার করছে। কেন এমন অবস্থা? বলছেন আন্দোলনকারীরা।

তাঁদের আরও দাবি, ওএমআরে সমস্যা থাকায় অযোগ্য' বলে চিহ্নিত করা হচ্ছে। এমনকী যেখানে আদালতে ওএমআরে কারচুপির বিষয়টি এখন‌ও প্রমাণিত হয়নি, সেখানে এসএসসি কী করে তাঁদের 'অযোগ্য' বলে দাগিয়ে দিয়ে বেতন বন্ধ করে দিতে পারে? প্রশ্ন চাকরি প্রার্থীদের। আর এই সমস্ত ইস্যুতে আজ সোমবার দফায় দফায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ কেন্দ্র করে হাজরা মোড় তীব্র আকার নেয়।

Jobless Teachers Protest Kolkata: চাকরি বাতিলের নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট

গত কয়েকদিন আগেই ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। প্রশ্নের মুখে হাজার হাজার শিক্ষিক শিক্ষিকার ভবিষত। যদিও এই বিষয়ে সুপ্রিম ক|োর্টের দ্বারস্থ রাজ্য সরকার হবে বলে একাধিকবার দাবি করেছে। এখনও পর্যন্ত এই সংক্রান্ত আবেদন জানানো হয়নি।

Take a Poll

এমনকী যোগ্য এবভং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে বলেও পিছিয়ে এসেছে শিক্ষা দফতর। এই অবস্থায় পরিস্থিতি আরও তীব্র আকার নিয়েছে। সম্প্রতি 'অযোগ্য হিসাবে চিহ্নিত' একটি তালিকা সুপ্রিম ক|োর্টে জমা দেওয়া হয়েছে। সেই তালিকায় আরও নাম যুক্ত হয়েছে। যাদের ওএমআরে সমস্যা আছে এমন নাম যুক্ত হয়েছে। আর তাতে আরও ক্ষোভ তীব্র আকার নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+