আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফের রাজপথে মহা মিছিল

অক্টোবর মাসের প্রথম দিনেই রাজপথে বিক্ষোভের সুর। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনি ধর্ষকদের দ্রুত সাজা দিতে হবে। এছাড়াও স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি দূর করা সহ একাধিক ইস্যুতে কলকাতায় মহা মিছিল।

পুজোর মরশুমেও জাস্টিসের দাবিতে আন্দোলন থামবে না। এই কথা জানানো হয়েছিল। সরকারি প্রতিশ্রুতি পেয়ে কর্মবিরতি আন্দোলন সাময়িক প্রত্যাহার করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু আরও একবার কলকাতায় আন্দোলন দানা বাঁধছে। মহালয়ার প্রাক্কালে রাজপথে আবার নাগরিক সমাজ।

Doctor student

জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই মহামিছিলের ডাক দেওয়া হয়। ৬০ টির বেশি সহযোগী সংগঠনও এই মিছিলে সামিল হয়েছে বলে খবর। আজ মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয় বিকেল পাঁচটায়। অনেক আগে থেকেই বিভিন্ন বয়স ও পেশার মানুষজন উপস্থিত হয়েছিলেন এই মিছিলে।

কলেজ স্কোয়ার এলাকায় পুজোর প্রস্তুতি চলছে। আর তারই মাঝখানে রাজপথে অসংখ্য মানুষের জমায়েত। আবারও "উই ওয়ান্ট জাস্টিস" দাবিতে সোচ্চার হয়ে ওঠেন সাধারণ মানুষ। এদিন কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্রসদন পর্যন্ত মিছিল হয়৷ প্রতিবাদী মানুষের উপরও প্রশাসনিক দমনপীড়নের অভিযোগ উঠেছে। সেই সব প্রতিবাদের বিরুদ্ধে এদিন স্লোগান তোলা হয়।

জুনিয়র ডাক্তাররা আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন। আজ মঙ্গলবার থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বলে খবর। সরকার কোনওভাবেই তাদের দাবি সম্পূর্ণ মানেনি। এদিকে নার্স, চিকিৎসকদের উপর আবারও হামলার ঘটনা ঘটেছে। তাই সব দিক খতিয়ে দেখেই কর্মবিরতির পথে হেটেছেন জুনিয়র চিকিৎসকরা।

মহালয়ার আগের রাতে ফের রাজপথে নামবেন মহিলারা। কলকাতা সহ বিভিন্ন জায়গায় রাত দখল অভিযান হবে। ভোরবেলা পর্যন্ত কর্মসূচি চলবে। এমন একাধিক বিষয় সামনে আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+