বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ
বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বর। গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সব থেকে বেশি। এখানে ১ ইউনিট বিদ্যুতের সর্বোচ্চ দাম ৯.৯৯ টাকা।
বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বর। গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সব থেকে বেশি। এখানে ১ ইউনিট বিদ্যুতের সর্বোচ্চ দাম ৯.৯৯ টাকা। প্রায় একই অবস্থা সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম এলাকায়।

বেসরকারি সংস্থার সঙ্গে আঁতাঁত করে রাজ্য সরকার সাধারণ মানুষকে লুঠ করছে। এই অভিযোগে বুধবার সিইএসসি-র সদর দফতর ভিক্টোরিয়া হাউস অভিযানের ডাক দিয়েছিল রাজ্য বিজেপি-র যুব মোর্চা। তা ঘিরেই তুলকালাম সেন্ট্রাল অ্যাভিনিউ।
বিজেপি-পুলিশ সংঘর্ষে আহত বহু বিজেপি কর্মী। আহত হয়েছে পুলিশও। চলল জল কামান, কাঁদানে গ্যাস এবং লাঠি। স্তব্ধ হয়ে গিয়েছে যান চলাচল।
বিজেপির দাবি, তৃণমূল নেতারা হুক করে বিদ্যুৎ নেন। তার দাম চোকাতে হয় সাধারণ মানুষকে। তোষণের রাজনীতি চালাতে রাজ্যের কিছু এলাকায় বিদ্যুতের মিটারের রিডিং নেয় না সরকার। বিদ্যুৎ মাসুল নিয়ন্ত্রণ করা হলে বছরে প্রতিটি মধ্যবিত্ত পরিবারের ৬০০০ টাকা করে বাঁচবে বলে দাবি করেছে বিজেপি।












Click it and Unblock the Notifications