নতুন করে ফের উত্তেজনা যাদবপুরে, 'আজাদ কাশ্মীরে'র সমর্থনে স্লোগান, তোলা হল মুক্ত প্যালেস্তাইনেরও দাবিও
Jadavpur University News: নতুন করে ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র নিজের অফিসে ঢুকতেই উত্তেজনা তৈরি হয়। প্রতিবাদ দেখাতে শুরু করেন এসএফআই ছাত্র ছাত্রীরা। পোস্টার হাতে তৃণমূল ঘনিষ্ঠ এই অধ্যাপককে ঢুকতে বাধা দেওয়া হয়। যা নিয়ে নতুন করে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। যদিও এই বিষয়ে কোনও কথা বলেননি ওমপ্রকাশ। একেবারে সবাইকে নমস্কার দেখাতে দেখাতে নিজের অফিসে ঢুকে যান।
যদিও শনিবারের ঘটনার পর থেকে ক্যাম্পাসে আসেননি ওমপ্রকাশ মিশ্র। ফলে তাঁর ঘর বন্ধ ছিল। বিক্ষোভ উপেক্ষা করেই সেই তালা নিজে হাতে খোলেন এবং অফিসে ঢুকে কাজ শুরু করেছেন বলে খবর (Jadavpur University News) ।

Jadavpur University News: আজাদ কাশ্মীরের স্লোগান যাদবপুরে
গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার সেখানেই দেওয়াল লিখল বিতর্ক। জানা যাচ্ছে, ক্যাম্পাসের তিন নম্বর গেটের কাছে 'আজাদ কাশ্মীরে'র সমর্থনে স্লোগান লেখা হয়েছে। কালো রঙ দিয়ে সেই স্লোগান দেওয়া হয়েছে। যদিও কে বা কারা এই স্লোগান লিখেছে স্পষ্ট নয়।
তবে অতি বাম ছাত্র সংগঠন পিডিএসএফ-র নাম দেওয়াল লিখনের নীচে লেখা আছে বলেও জানা যাচ্ছে। শুধু তাই নয়, মুক্ত প্যালেস্তাইনেরও দাবিও ওই সংগঠনের তরফে করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুরফু হয়েছে বিতর্ক। যা খবর, বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
Jadavpur University News: ফের মামলা কলকাতা হাইকোর্টে
অন্যদিকে পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগে ফের মামলা কলকাতা হাইকোর্টে। যাদবপুরের (Jadavpur University News) ছাত্র ছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য বারংবার ডেকে পাঠাচ্ছে পুলিশ। ফের নতুন মামলা যাদবপুর নিয়ে। যাদবপুরের ছাত্র ছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য বারংবার ডেকে পাঠাচ্ছে পুলিশ। ৭ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তারা হাজিরা দেন। অভিযোগ, সেদিন তাঁদের কাছ থেকে তাঁদের মোবাইল চাওয়া হয়।
তারা আপত্তি করেন। তারপরেও তাদের হেনস্থার চেষ্টা হচ্ছে। আজ, সোমবার ফের তাদের তলব করা হয়েছে। উদ্দীপন কুণ্ডু নামে এক এসএফআই সমর্থক ছাত্র হাইকোর্টে আবেদন করেন দ্রুত শুনানির। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করে কাল মঙ্গলবার এই সংক্রান্ত বিষয়ে ফের মেনসন করার নির্দেশ দেন। এখন দেখার এই সংক্রান্ত মামলা কোন দিকে গড়ায়।
বলে রাখা প্রয়োজন, গত শনিবার ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে ওঠে যাদবপুর ক্যাম্পাস।












Click it and Unblock the Notifications