কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ, সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নয়
সাময়িক স্বস্তি পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। নবান্ন অভিযান সংক্রান্ত তিনটি এফআইআর তাঁর বিরুদ্ধে হয়েছে। সেই মামলাতেই কলকাতা হাইকোর্ট বড় নির্দেশ দিয়েছে। আপাতত তেমন দুশ্চিন্তা নেই ভাস্কর ঘোষের। কলকাতা হাইকোর্ট থেকে তিনি রক্ষাকবচ পেলেন।
আরজি কর ঘটনা প্রবাহে তোলপাড় রাজ্য রাজনীতি। সাধারণ মানুষ আন্দোলন করছেন পথে নেমে। রাতেও মহিলারা প্রতিবাদ করছেন সোচ্চার হয়ে। সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারের বিরুদ্ধে বহু মাস ধরে আন্দোলন করছে। আর জি কর ঘটনায় যৌথ মঞ্চের আন্দোলনকারীরা পথে নেমেছেন একই সঙ্গে।

নবান্ন অভিযান ছাত্র সমাজের ডাকে সংঘটিত হয়। সেই অভিযানের একটি অংশে সংগ্রামী যৌথমঞ্চকে দেখা গিয়েছে বলে খবর। ভাস্কর ঘোষ সেই আন্দোলনে সামিল হয়েছিলেন। পুলিশ তাঁকে আটকেছিল। গত ২৭ আগস্ট নবান্ন অভিযানে ভাস্কর ঘোষের বিরুদ্ধে তিনটি এফআইআর হয়। রাজ্যের তরফ থেকে এই এফআইআর করা হয়েছে।
সেই এফআইআরের প্রেক্ষাপটেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভাস্কর ঘোষ।
কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেলেন তিনি। আপাতত নবান্ন অভিযান সংক্রান্ত তিনটি এফআইআরের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
নবান্ন অভিযানের একই ঘটনায় তিনটি ক্ষেত্রেই এফআইআর সংগ্রামী যৌথ মঞ্চর আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে। এর আগে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গুরুতর অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠেছে।
মামলার শুনানিতে বিচারপতি বলেন, তিনি একজন স্কুল শিক্ষক। তিনি এর আগে বহু আন্দোলনে যোগ দিয়েছেন। রাজ্যের তরফে আইনজীবী জানান, এই ঘটনায় পুলিশ কর্মী সহ ১৯ জন জখম হয়েছেন। তাহলে তাদের বিচার পাওয়ার অধিকার নেই! অভিযানের উদ্যোগ নেওয়া ব্যক্তিদের কোনও দায়িত্ব থাকবে না?
আগামী ৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। তার মধ্যে হলফনামা আদানপ্রদান করতে হবে। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি।












Click it and Unblock the Notifications