স্রেফ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষা! বদলাতে চলেছে বিধাননগর পুরসভার নাম
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী পুরসভা ভোটের আগেই নাম বদলাতে পারে বিধাননগর পুরসভার। সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে এই নামবদলে সম্মতি জানিয়েছেন।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী পুরসভা ভোটের আগেই নাম বদলাতে পারে বিধাননগর পুরসভার। সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে এই নামবদলে সম্মতি জানিয়েছেন। আরও খবর, মুখ্যমন্ত্রীকে নামবদলের এই প্রস্তাব দিয়েছিলেন একসময়ের সিপিএম নেতা, বর্তমানে বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়।

কর্পোরেশনে রাজারহাটকে উপেক্ষা
বছর চারেক আগে বিধাননগর পুরসভার সঙ্গে রাজারহাট গোপালপুর পুরসভা এবং মহিষ বাথান পঞ্চায়েতের সংযুক্তিকরণ হয়েছিল। নাম হয়েছিল বিধাননগর পুরসভা। নতুন কর্পোরেশন গঠিত হয়েছিল। অভিযোগ নতুন কর্পোরেশনে রাজারহাটের নাম উপেক্ষিতই থেকে যায়।

মুখ্যমন্ত্রীর কাছে নাম পরিবর্তনের প্রস্তাব
সূত্রের খবর, অনুযায়ী মুখ্যমন্ত্রী কাছে ইতিমধ্যেই বিধাননগর পুরসভার নাম পরিবর্তনের জন্য প্রস্তা দেওয়া হয়েছে। প্রস্তাবটি দিয়েছেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বলেও খবর। নতুন নাম হতে পারে বিধাননগর-রাজারহাট পুরসভা। আসন্ন পুরসভার মাসিক অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত প্রস্তাব নেওয়া হতে পারে।

বিধানসভায় শীঘ্রই পাশ হতে পারে সংশোধনী
সূত্রের খবর অনুযায়ী, বিধাননগর পুরসভার নাম পরিবর্তন নিয়ে বিধানসভায় সংশোধনী আনতে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন।

ভোট বৈতরণী পার হতে নাম পরিবর্তনে তোড়জোড়
বিরোধী শিবির অবশ্য এর মধ্যে ভোট বৈতরণী পার হওয়ার তোড়জোড় দেখছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে, রাজারহাট-গোপালপুর বিধানসভা আসনে তৃণমূল পিছিয়ে ছিল ৭৪৩ ভোটে। যা শাসক শিবিরকে চিন্তায় রেখেছে বলেই দাবি বিরোধী শিবিরের। বাসিন্দাদের মধ্যে পুরসভার পরিষেবা নিয়ে অসন্তোষ রয়েছে। নামের প্রলেপ লাগিয়ে সেই অসন্তোষ তৃণমূল চাপা দিতে চায় বলেও মনে করছে বিরোধী শিবির।












Click it and Unblock the Notifications