গুলিতে খুনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার কুপিয়ে খুনের চেষ্টা, এন্টালির প্রোমোটার ভর্তি হাসপাতালে
ফের দুষ্কৃতী তাণ্ডব কলকাতায়। গুলি করে খুনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার কুপিয়ে খুনের চেষ্টা করা হল এক প্রোমোটারকে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে এন্টালির পটারি রোডে।
ফের দুষ্কৃতী তাণ্ডব কলকাতায়। গুলি করে খুনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার কুপিয়ে খুনের চেষ্টা করা হল এক প্রোমোটারকে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে এন্টালির পটারি রোডে।

দিন কয়েক আগেই প্রোমোটার রাজেশ্বর সাউয়ের ওপর হামলা হয়েছিল। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান রাজেশ্বর।
বৃহস্পতিবার এন্টালির যুবক সম্মেলনী ক্লাবে এক বন্ধুর সঙ্গে গল্প করছিলেন প্রোমোটর রাজেশ্বর সাউ। এই সময় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। স্থানীয় এক দুষ্কৃকী কেদোর ভাই লেদো এই হামলার নেতৃত্বে ছিল বলে জানা গিয়েছে। লেদোর সঙ্গে তার এক শাগরেদও ছিল বলে জানা গিয়েছে। এলোপাথাড়ি কোপানো হয় রাজেশ্বর সাউকে। পরে রাজেশ্বর সাউকে ভর্তি করা হয় এনআরএস হাসপাতালে।

হামলার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। আক্রমণকারী দুষ্কৃতী লেদোর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর দিন কয়েক আগে এই প্রোমোটারের ওপর হামলার ঘটনায় স্থানীয় দুষ্কৃতী কেদোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল ওই দুষ্কৃতীকে। পুলিশের অনুমান, আগেকার ঘটনার বদলা নিতেই বৃহস্পতিবারের হামলা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকা দখল, প্রোমোটারি সংক্রান্ত ঝামেলাকে কেন্দ্র করে এলাকায় অশান্তি লেগেই আছে। পুলিশ দুষ্কৃতী দমনে সক্রিয় নয় বলেই অভিযোগ স্থানীয়দের।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications