দিনদুপুরে শুট আউট দমদমে, নির্মীয়মাণ বাড়ির সামনে প্রোমোটারকে নিশানায় গুলি
দিনদুপুরে শু্টআউট। প্রোমোটারকে গুলি করে খুনের চেষ্টা চালাল দুষ্কৃতীরা। গুলি লাগল কানের পাশে।
দিনদুপুরে শু্টআউট। প্রোমোটারকে গুলি করে খুনের চেষ্টা চালাল দুষ্কৃতীরা। গুলি লাগল কানের পাশে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দমদমে। শনিবার সকালে কলকাতার উপকণ্ঠে দমদম পার্কে এই শুটআউটের ঘটনা ঘটে। গুরুতর জখম প্রোমোটারের নাম শেখর পোদ্দার।
পুলিশ সূত্রে জানান গিয়েছে, বাইক আরোহী দুই দুষ্কৃতী এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। নির্মীয়মাণ বহুতলের সামনেই এই গুলি চলে। প্রোমোটার বিতর্কেই এই গুলি নাকি অন্য কোনও কারণ রয়েছে এই হত্যার চেষ্টার নেপথ্যে, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ দুই বাইক আরোহীর খোঁজ চালাচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায়িক শত্রুতার কারণে এই ঘটনা ঘটতে পারে। পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে বাইককে করে ক'জন দুষ্কৃতী হানা দিয়েছিল। কীভাবে এই ঘটনা ঘটে। গুলি চালানোর পর তারা কোন দিকে পালিয়ে যায়।
সেইসঙ্গে পুলিশ খতিয়ে দেখছে, কোনও ব্যবসায়িক দ্বন্দ্ব চলছিল কি না। নির্মীয়মাণ বাড়ি নিয়ে কোনও প্রোমাটার বিতর্কও ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে। কারণ ওই বাড়ির সামনেই শুট আউটের ঘটনা ঘটে। বাড়ির সামনের রাস্তা রক্তে ভেসে যায়। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রোমোটার।












Click it and Unblock the Notifications