পর পর গুলিতে ঝাঁঝরা হয়ে গেল শরীর, প্রোমোটার খুনের মোটিভ লুকিয়ে মুর্শিদাবাদে
বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি। এক এক করে পাঁচটি গুলি। মাটিতে লুটিয়ে পড়েন প্রোমোটার। বাড়ির সদস্যদের সামনেই শেষ হয়ে যায় জীবন।
বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি। এক এক করে পাঁচটি গুলি। মাটিতে লুটিয়ে পড়েন প্রোমোটার। বাড়ির সদস্যদের সামনেই শেষ হয়ে যায় জীবন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জমি জরিপের কাজের অছিলাতেই খুনের রেইকি সারে দুষ্কৃতীরা। তারপর নিউটাউনে প্রোমোটারের বাড়িতে হানা দিয়ে নৃশংসভাবে খুন করা হয় তাঁকে।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম চঞ্চল মণ্ডল। তিনি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। ১৭টি প্রজোক্টের সঙ্গে যুক্ত ছিলেন। শনিবার জমি জরিপের কাজের বরাত দিতে দুই যুবক এসেছিলেন। একজন পরিচয় দিয়েছিলেন রফিকুল বলে। মুর্শিদাবাদে জমি জরিপের কাজ দেয় তারা।
এরপর রবিবার সন্ধ্যায় বাইকে করে তিনজন আসে। বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছোড়ে। পাঁচটি গুলি করে মোট। তার মধ্যে তিনটি লাগে চঞ্চলের গায়ে। দুটি লাগে বাড়ির দেওয়ালে। সেসময় এলাকায় বাজি ফাটছিল। বাজছিল মাইকও। ফলে গুলির শব্দ চাপা পড়ে যায় বাজির শব্দে।
এরপরই তিন দুষ্কৃতী বাইকে উঠে পালিয়ে যায়। পেশাদার আততায়ীর কায়দাতেই এই খুন করা হয়। পরিবারের সদস্যদের মধ্যেই দাঁড়িয়েছিলেন চঞ্চল। সেই অবস্থাতেই গুলি চলে। পুলিশ জানায়, পাকা হাতেই গুলি চালানো হয়েছে। সুপারি কিলার দিয়ে এই খুন হতে পারে। খুনের মোটিভ খুঁজছে পুলিশ।












Click it and Unblock the Notifications