অভিষেক গড়ে শক্তি বাড়াল গেরুয়া শিবির! কাউন্সিলর, সভাপতির যোগ বিজেপিতে

অভিষেক গড়ে শক্তি বাড়াল বিজেপি। ডায়মন্ডহারবার লোকসভার অন্তর্গত মহেশতলার বিশিষ্ট কংগ্রেস নেতা রমনী নস্কর বিজেপিতে যোগ দিয়েছেন।

অভিষেক গড়ে শক্তি বাড়াল বিজেপি। ডায়মন্ডহারবার লোকসভার অন্তর্গত মহেশতলার বিশিষ্ট কংগ্রেস নেতা রমনী নস্কর বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন। বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রমনী নস্কর।

অভিষেক গড়ে শক্তি বাড়ল গেরুয়া শিবির! কাউন্সিলর, সভাপতির যোগ বিজেপিতে

বিজেপিতে যোগ দেওয়ার পর রমনী নস্কর অভিযোগ করেন, এলাকায় তৃণমূলের অত্যাচারে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো সম্ভব হচ্ছে না। বিজেপি সেই আশ্রয়স্থল হিবেসে যোগ্য হওয়ায় তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

বিজেপির অবশ্য দাবি ভবিষ্যতে মহেশতলা এলাকায় আরও অনেকেই তাদের দলে যোগ দেবেন। অন্যদিকে দল সামলাতে না পারায় তৃণমূলের তরফে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। পাল্টা কংগ্রেস শাসকদলকে মনে করিয়ে বলছে, একসময় তাদের দল ভাঙিয়েছিল তৃণমূল।

রমনী নস্কর মহেশতলায় যেসময় সিপিএমের একচ্ছত্র আধিপত্য ছিল সেই সময় কাউন্সিলর হিসেবে জয়ী হয়েছিলেন। তিনি সেখানকার ৫ বারের কাউন্সিলর। এছাড়া মহেশতলা টাউন কংগ্রেসের সভাপতিও ছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+