রোজভ্যালির সঙ্গে প্রতারণার অভিযোগ! সিবিআই-এর হাতে গ্রেফতার মমতা ঘনিষ্ঠ প্রযোজক শ্রীকান্ত

রোজভ্যালির কর্নধার গৌতম কুণ্ডুকে প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগে আটক করা হল প্রযোজক শ্রীকান্ত মোহতাকে।

রোজভ্যালির কর্নধার গৌতম কুণ্ডুকে প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগে আটক করা হল প্রযোজক শ্রীকান্ত মোহতাকে। এদিন সিবিআই-এর একটি দল প্রথম মোহতার কসবার শপিং মলের অফিসে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ চলে। সন্তুষ্ট না হওয়ায় তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়।

ভেঙ্কটেশ ফিল্মসের অফিসে সিবিআই হানা

বৃহস্পতিবার বেলা এগারোটা। কসবার শপিং মলের ১৮ তলায় ভেঙ্কটেশ ফিল্মসের অফিসে হানা দেয় সিবিআই-এর একটি দল। সূত্রের খবর অনুযায়ী, প্রথমে সিবিআই-এর দলটিকে সেখানে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সূত্রের খবর অনুযায়ী, সিবিআই-এর নাম করে তাঁর অফিসে গণ্ডগোল করা বলে কসবা থানায় অভিযোগ জানান শ্রীকান্ত মোহতা কিংবা তাঁর কোনও সহযোগী। সঙ্গে সঙ্গে কসবা থানা থেকে পুলিশ যায় সেখানে। কিন্তু সত্যিকারের সিবিআই-এর উপস্থিতিতে সেখান থেকে পিছিয়ে আসেন কসবা থানার আধিকারিকরা।

গৌতম কুণ্ডুকে প্রতারণা ও হুমকির অভিযোগ

গৌতম কুণ্ডুকে প্রতারণা ও হুমকির অভিযোগ

রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে জিজ্ঞাসাবাদের সময় তিনি বলেছিলেন, শ্রীকান্ত মোহতাকে সিনেমা তৈরির জন্য ২৫ কোটি টাকা দিয়েছিলেন। যদিও চুক্তি অনুযায়ী কাজ হয়নি বলে অভিযোগ করেছিলেন গৌতম কুণ্ডু, সূত্রের খবর এমনটাই। আরও অভিযোগ. টাকা চাওয়ায় তাঁকে শ্রীকান্ত মোহতা হুমকি দেন।

সিবিআই-এর অভিযোগ

সিবিআই-এর অভিযোগ

সিবিআই-এর তরফে অভিযোগ করা হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য শ্রীকান্ত মোহতাকে বারবার দেখা করতে বলা হলেও, তা করেননি বর্তমানে টলিউডের একনম্বর প্রযোজক। সেজন্য এদিন সকালেই তাঁর অফিসে যায় সিবিআই-এর তদন্তকারী দল। কসবার অফিসে প্রায় সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের পরই শ্রীকান্ত মোহতা সাহায্য করেননি বলে অভিযোগ। ফলে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

(ছবি সৌজন্য: ফেসবুক)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+