রামনবমীতে অস্ত্র হাতে মিছিল, গ্রেফতার হতে পারেন দিলীপ ঘোষ
রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করে বিপাকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের হল কলকাতা ও খড়গপুরের বিভিন্ন থানায়।
কলকাতা ও খড়গপুর ৬ এপ্রিল : রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করে বিপাকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের হল কলকাতা ও খড়গপুরের বিভিন্ন থানায়।
অনুমতি ছাড়াই অস্ত্র নিয়ে মিছিল করায় স্বতঃপ্রণোদিত মামলা করল খড়গপুর পুলিশ। অস্ত্র আইনে প্রত্যেকটি মামলাই জামিন অযোগ্যধারায় করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, স্কুলের শিশুদের হাতে তিনি অস্ত্র তুলে দিয়েছেন। রামনবমীর নামে অস্ত্র নিয়ে শক্তিপ্রদর্শন করাতেই ব্যস্ত ছিলেন তিনি। শুধু তাই নয় দিলীপবাবুকেও দেখা গিয়েছে অস্ত্র হাতে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে পুলিশ। পুলিশের সমস্ত নির্দেশিকা অমান্য করার অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে।
খড়গপুর টাউন থানা ছাড়াও দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে কলকাতার ভবানীপুর, এন্টালি ও পোস্তা থানায়। ফলে যে কোনও সময় গ্রেফতার হতে পারেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, বুধবার রামনবমীর দিন শহরের ৩৯টি জায়গায় অস্ত্র মিছিল হয়েছে। সমস্ত জায়গাতেই মামলা করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
এদিন পুরুলিয়ার জনসভা থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত রাজনৈতিক নেতা অস্ত্র নিয়ে মিছিল করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। বলেছেন এসব বরদাস্ত করা হবে না। আইন আইনের পথেই চলবে।












Click it and Unblock the Notifications