লোকসভায় লড়াইয়ে ঋতব্রত-চন্দ্র-বিকাশ! বঙ্গে ৪২-এর তালিকা নিয়ে শুরু জল্পনা
পুজোর জন্য মাঝে আর কয়েকটা দিন। তারপরেই পুরোদমে শুরু হয়ে যাবে ২০১৯-এর লোকসভা ভোটের প্রস্তুতি। তবে এরই মধ্যে বেশ কিছু আসনে বিজেপি ও বামেদের সম্ভাব্য প্রার্থীদের নাম ভেসে উঠতে শুরু করেছে।
পুজোর জন্য মাঝে আর কয়েকটা দিন। তারপরেই পুরোদমে শুরু হয়ে যাবে ২০১৯-এর লোকসভা ভোটের প্রস্তুতি। তবে এরই মধ্যে বেশ কিছু আসনে বিজেপি ও বামেদের সম্ভাব্য প্রার্থীদের নাম ভেসে উঠতে শুরু করেছে। তবে এবিষয়ে তালিকায় থাকা কেউই কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে এবার স্টার কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে যাদবপুর।

বিজেপির প্রার্থী তালিকায় থাকতে পারে চমক
বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় প্রথম নামটি চলে আসছে দিলীপ ঘোষের। তিনি মেদিনীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে সূত্রের খবর। উত্তর কলকাতা থেকে দাঁড় করানো হতে পারে রাহুল সিনহাকে। রায়গঞ্জে আপাতত স্থানীয় প্রার্থীর ওপর জোর দেওয়া হচ্ছে। যাদবপুরে সুগত বসুর মোকাবিলায় চন্দ্র বসুকে প্রার্থী করার ব্যাপারে শোনা যাচ্ছে। বোলপুর থেকে দাঁড়াতে পারেন লকেট চট্টোপাধ্যায়। সায়ন্ত্বন বসু দাঁড়াতে পারেন বাঁকুড়া থেকে। কৃষ্ণনগর আসনে ফিরিয়ে আনা হতে পারে সত্যব্রত মুখোপাধ্যায়কে। বীরভূম আসন থেকে বিজেপির তরফে চমক দেওয়া হতে পারে। রূপা গাঙ্গুলিকে প্রার্থী করা হতে পারে ওই আসন থেকে। দমদম থেকে প্রার্থী করা হতে পারে শমীক ভট্টাচার্যকে। তবে সূত্রের খবর অনুযায়ী বহরমপুর আসন নিয়ে এখনই দোটানায় রয়েছে বিজেপি।

বিজেপির সম্ভাব্য তালিকা

রায়গঞ্জ থেকে মহম্মদ সেলিমই প্রার্থী
বামেদের তরফে যে আসনে প্রার্থীর নাম নিয়ে দ্বিমত নেই, তা হল রায়গঞ্জ। এই আসন থেকে সিপিএম-এর মহম্মদ সেলিমের লড়াইয়ের সিদ্ধান্ত বলতে গেলে পাকা। কৃষ্ণনগর থেকে দাঁড় করানো হতে পারে প্রাক্তন সাংসদ জ্যোতির্ময়ী শিকদারকে। কলকাতা দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হিসেবে ফের দেখা যেতে পারে যাদবপুরের অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায়কে। কাঁথি থেকে প্রার্থী তালিকায় তাপস সিনহা থাকতে পারেন। যাদবপুর থেকে বিকাশ ভট্টাচার্যের দাঁড়ানো সম্ভাবনা এখনও ৫০ শতাংশ। উলুবেড়িয়ায় ফের দেখা যেতে পারে সাবিরুদ্দিন মোল্লাকে। তবে জোট হলে সেই আসনটি কংগ্রেসকে ছাড়া হতে পারে বলে সূত্রের খবর। ব্যারাকপুর এবং মথুরাপুর থেকে প্রার্থী হিসেবে দেখা যেতে যথাক্রমে গার্গী চট্টোপাধ্যায় এবং রিঙ্কু নস্করকে।

বামেদের সম্ভাব্য প্রার্থী তালিকা

স্টার কেন্দ্র যাদবপুর
সূত্রের খবর অনুযায়ী, যাদবপুরে তৃণমূলের তরফে সুগত বসু প্রার্থী না হলে, সেখানে দেখা যেতে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। সেক্ষেত্রে বিজেপির তরফে চন্দ্র বসু এবং বামেদের তরফে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে লড়াইয়ে দেখা যেতে পারে।












Click it and Unblock the Notifications