Bypoll Results 2021: ভবানীপুরে 'ম্যান অফ দ্য ম্যাচ' তিনিই! ইমেজ খারাপ হয়েছে মমতারই, ফল নিয়ে দাবি প্রিয়ঙ্কার
Bypoll Results 2021: ভবানীপুরে 'ম্যান অফ দ্য ম্যাচ' তিনিই! ইমেজ খারাপ হয়েছে মমতারই, ফল নিয়ে দাবি প্রিয়ঙ্কার
ভবানীপুরে (Bhawanipore) হার স্বীকার করে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানালেন পরাজিত বিজেপি (BJP) প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। তিনি তাঁর বার্তাও পৌঁছে দেওয়ার কথা বলেও জানিয়েছেন, এবারের নির্বাচনে নিজের ইমেজ খারাপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনিই 'ম্যান অফ দ্য ম্যাচ'
আইনজীবী থেকে রাজনীতিক হওয়া প্রিয়ঙ্কা টিবরেওয়াল এদিন দাবি করেছেন, তিনিই উপনির্বাচনের ম্যান অফ দ্য ম্যাচ। কেননা তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রংহোল্ড থেকে তিনি ২৫ হাজারের বেশি ভোট পেয়েছেন এবং সাহসের সঙ্গে লড়াই করেছেন। তিনি তাঁর কাজ জারি রাখবেন বলেও জানিয়েছেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল।

ভোটের দিনেই অভিযোগ
ভোটের দিনেই প্রিয়ঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেছিলেন রিগিং-এর। বাঁশদ্রোণী থেকে ভবানীপুরে ভোট দিতে যাওয়া এক ভোটারকে তিনি ধরেও ফেলে। যদিও তৃণমূলের নেতারা সেই যুবককে ছাড়িয়ে নিয়ে যান। যদিও নির্বাচন কমিশনের তরফে বিজেপি কিংবা প্রিয়ঙ্কা টিবরেওয়ালের অভিযোগে কোনও আমল দেয়নি। প্রিয়ঙ্কা টিবরেওয়ালের দাবি, ভবানীপুরের জেতার জন্য যে পদ্ধতি তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় অবলম্বন করেছেন, তাতে তাঁরই ইমেজ খারাপ হয়েছে।

২১ রাউন্ড গণনার পরে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়
২১ রাউন্ড গণনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৮৫২৬৩ ভোট, এর মধ্যে পোস্টার ব্যালট ৫৫৪। প্রিয়ঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬৪২৮ ভোট। এর মধ্যে পোস্টাল ব্যালট ১০৮। সিপিএম-এর শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৪২২৬ ভোট। এর মধ্যে পোস্টাল ব্যালট ২৫টি।

সবাইকে ধন্যবাদ মমতার
এদিন জয়ের পরে শুধু এই কেন্দ্রের মানুষকেই নয়, সারা ভারতবাসীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন জয়ের জন্য 'ভি' দেখাননি। তিনি তিন আঙুল তুলেছেন। কেননা ভবানীপুর ছাড়াও সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরেও জয়ী হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০১৬ সালে তিনি দেখেছিলেন বেশ কিছু ওয়ার্ড থেকে তিনি কম ভোট পেয়েছিলেন। এবার এই কেন্দ্রের ৪৬ শতাংশ অবাঙালিদের অধিকাংশই তাঁকে ভোট দিয়েছেন বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এই কেন্দ্রের জন্য ৩৫০০ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছিল। এই নির্বাচন পর্ব চনার সময় ষড়যন্ত্র করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। ভবানীপুরের মানুষ নন্দীগ্রামে যে ষড়যন্ত্র করা হয়েছিল তার জবাব দিয়েছেন বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জয়ের পরে তিনি ভবানীপুরের পাশাপাশি রাজ্যবাসীকেও অভিনন্দন জানিয়েছেন। এদিকে এদিন দুপুরে ফল ঘোষণার আগেই নির্বাচন কমিশনের তরফে মুখ্যসচিবকে নির্দেশ দিয়ে বলা হয়, মিছিল করে কোনও রকমের বিজয় উদযাপন যেন না করা হয়।












Click it and Unblock the Notifications