Suvendu Adhikari: “ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা!” সাসপেনশনের পর স্বাধিকার ভঙ্গের নোটিস পেয়ে তৃণমূলকে খোঁচা শুভেন্দুর

Suvendu Adhikari: সোমবারই বিধানসভায় সাসপেন্ড হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের (Privilege Motion) নোটিস আনল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ধর্মীয় উসকানিমূলক ও সংবাদমাধ্যমে মিথ্যাচারের অভিযোগ শাসকদলের। বিধানসভায় পাঠ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। তাকে সমর্থন জানান অরূপ বিশ্বাস, দেবাশিস কুমারদের।

পরিষদীয় মন্ত্রী বলেন, "নক্যারজনক ব্যবহার করেছে। এটা জাতির লজ্জা। গণতন্ত্রের লজ্জা। তীব্র ধিক্কার জানাচ্ছি। আশা করি সারা দেশের ধর্ম নিরপেক্ষ মানুষ ধিক্কার জানাবে। সোমবার বিধানসভা অধিবেশন কক্ষে কাগজ ছোঁড়া, অধ্যক্ষের দিকে তেড়ে যাওয়ার জন্য সাসপেন্ড করা হল। আর সাংবাদিকদের শুভেন্দু বলেছেন, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড হয়েছি। এটার জন্য ওনাকে ধিক্কার।"

Suvendu adhikari

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি অত্যন্ত মর্মাহত ওনার বক্তব্য নিয়ে। আমাদের বিরোধী দলের সদস্যরা জানুন, বিধানসভা আসল। সমালোচনা করার হলে এখানে এসে করুন। ফ্লোর হল বিরোধীদের। আমাদের দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে অত্যন্ত পরিষ্কার। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আছে, ঘৃণ্য ভাষণ নিয়ে। এই বিষয় গেছে প্রিভিলেজ কমিটিতে। বিরোধী দলের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক।"

এদিকে শুভেন্দু অধিকারী-সহ চার বিজেপি বিধায়ককে সাসপেনশনের প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্নায় বসেন শুভেন্দু, অগ্নিমিত্রা-সহ বিজেপি বিধায়করা। সাসপেনশনের পাল্টা বয়কটের ডাক বিজেপির। বিধানসভায় আজ মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ বয়কট করেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বিধানসভার বাইরে ধরনা থেকে স্লোগান দেওয়ার কর্মসূচি বিজেপি বিধায়কদের।

স্বাধিকার ভঙ্গের নোটিস নিয়ে শুভেন্দু বলেন, "এই নিয়ে পাঁচবার আমাকে স্বাধিকার ভঙ্গের নোটিস পাঠানো হলো। ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। ওরা হিন্দু দেবদেবীর সম্মান, হিন্দুদের আওয়াজে ভয় পেয়েছে। তৃণমূল রাজনৈতিক দল নয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি। আতঙ্ক থেকে সম্প্রীতির কথা বলেছে। সরস্বতী পুজোর জন্য কেন হাইকোর্টে যেতে হবে? কেন মূর্তি ভাঙা হবে?"

প্রসঙ্গত, সরস্বতী পুজোর সংঘাত নিয়ে আলোচনা চেয়ে সোমবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। তা খারিজ করে দেন স্পিকার। ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে কার্যবিবরণীর কাগজ ছেঁড়েন শুভেন্দু। সাসপেন্ড করা হয় তিনি-সহ চার বিধায়ককে।

তারই প্রতিক্রিয়ায় রাজ্যকে তীব্র আক্রমণও শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, "হিন্দুদের হয়ে বলতে গিয়ে একমাস বাইরে রেখেছে। আমি গর্বিত, আমাকে হিন্দুরা জিতিয়েছে। আমি গর্বিত, মা সরস্বতীকে নিয়ে বলার জন্য।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+