বই হারিয়ে ফেলার জের! গৃহ শিক্ষিকার এমন নিগ্রহ আপনাকেও ভাবিত করবে
বই হারিয়ে ফেলায় তৃতীয় শ্রেণির পড়ুয়াকে নিগ্রহের অভিযোগ। অভিযুক্ত গৃহশিক্ষিকা। তাঁর বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রীর পরিবার। গৃহ শিক্ষিকার শাস্তির দাবি করেছে ছাত্রীর পরিবার।
বই হারিয়ে ফেলায় তৃতীয় শ্রেণির পড়ুয়াকে নিগ্রহের অভিযোগ। অভিযুক্ত গৃহশিক্ষিকা। তাঁর বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রীর পরিবার। গৃহ শিক্ষিকার শাস্তির দাবি করেছে ছাত্রীর পরিবার।

গড়িয়ার শ্রীনগরে শাসনের নামে নিষ্ঠুরতা। অভিযুক্ত গৃহ শিক্ষিকা অপর্ণা মণ্ডল। বাংলা বই হারিয়ে ফেলায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে পেয়ারা গাছের ডাল দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। শাসনের মাত্রা এতটাই বেশি ছিল যে ছাত্রীকে হাসপাতালেও ভর্তি করতে হয়। আপাতত ছাত্রীর অবস্থা স্থিতিশীল।
অভিযুক্ত গৃহশিক্ষিকা অপর্ণা মণ্ডলের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।

Click it and Unblock the Notifications