আংশিক কর্মবিরতিতে বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও! ‘গণইস্তফা’ নিয়ে বড় বার্তা নবান্নের
RG Kar Hospital Doctor Protest: আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও। সোমবার সকাল ৬টা থেকে আংশিক কর্মবিরতি ঘোষণা করলেন তাঁরা। তবে জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে গত কয়েকদিনে একাধিক সরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তাররা 'গণইস্তফা' দিয়েছেন। এবার এই ইস্যুতে (RG Kar Hospital Doctor Protest) কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM) মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

আজ শনিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সরকারের কাছে গণইস্তফা কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। আরজি কর হাসপাতাল সহ একাধিক সরকারি হাসপাতাল থেকে গতকয়েকদিনে একাধিক সিনিয়র ইস্তফা দেন।
এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, গণ ইওস্তফার কথা প্রতিটি ক্ষেত্রে উল্লেখ রয়েছে। এক্ষেত্রে সার্ভিস রুলের কথা মনে করিয়ে দেন। জানান, ইস্তফাপত্র অবশ্যই ব্যক্তিগত ভাবে দিতে হয়। সার্ভিস রুলে এমনটাই উল্লেখ। ফলে পদত্যাগ হিসাবে গণইস্তফা কোনও ভাবে গ্রাহ্য হবে না বলেও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য এই উপদেষ্টা।
আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। অন্যদিকে আংশিক কর্মবিরতির পথে হাঁটার ঘোষণা করলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। সেই মতো আগামীও সোমবার সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হবে। যা চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত। এমনটাই জানিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।
এমন সময় জরুরি ছাড়া অন্য সমস্ত পরিষেবা বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। এরপরেও সরকার কোনও পদক্ষেপ না নিলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর এই আংশিক কর্মবিরতি শহরের ৩০ টি বেসরকারি হাসপাতালে পালন করা হবে বলেও জানানো হয়েছে।
ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা। বলে রাখা প্রয়োজন, অভয়ার বিচার সহ ১০ দফা দাবিতে বিক্ষোভ অনশন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা (RG Kar Hospital Doctor Protest)। সেই সমস্ত দাবি ন্যায্য বলে দাবি সিনিয়রদের।












Click it and Unblock the Notifications