'চাকরির বিনিময়ে সোনা', প্রাথমিক নিয়োগ মামলায় চাঞ্চল্য বাড়ালেন পার্থ ঘনিষ্ঠ নতুন রঞ্জন
'চাকরির বিনিময়ে সোনা', প্রাথমিক নিয়োগ মামলায় চাঞ্চল্য বাড়ালেন পার্থ ঘনিষ্ঠ নতুন রঞ্জন
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় প্রাকাশ্যে আরও এক রঞ্জনের নাম। তিনি চাকরির বিনিময়ে সোনা নিতেন। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ছিলেন এই রঞ্জন। কলকাতা হাইকোর্টে এমনই তথ্য পেশ করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এমনই অভিযোগ করেছেন মামলাকারী সুপর্ণা দাস রায়। এর আগে উপেন বিশ্বাস বাগদার এক রঞ্জনের নাম করেছিলেন আদালতে। তিনি প্রাথমিেক বেআইনি ভাবে নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা
এএসসি কাণ্ডের পরতে পরতে জড়িয়ে রয়েছে দুর্নীতি। একের পর এক কাণ্ড প্রকাশ্যে আসতে শুরু করেছিল। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার হাত ধরেই প্রকাশ্যে আসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। তারপরেই প্রকাশ্যে আসতে শুরু করে গ্রুপ-ডি িনয়োগ মামলা। তাতেও শাসক দলের নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই এসএসসির একাধিক মামলার সিবিআই তদন্ত শুরু হয়েছে। তারপরেই সেটা ইডির হাতে চলে যায়।

নতুন রঞ্জনের হদিশ
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় আরও এক রঞ্জনের হদিশ মিলেছে। শুক্রবার হাইকোর্টে মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মামলাকারী সুপর্ণা দাস রায় জানিয়েছেন নদিয়ার এক প্রাথমিক স্কুলের শিক্ষক চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নিতেন। এমনকী সোনাও নিতেন তিনি। কেউ টাকা দিতে না পারলে তাঁর কাছ থেকে সোনা নিতেন তিনি। ইনি আবার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়কের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম সুমন চট্টোপাধ্যায়।

আগের রঞ্জন কে?
এর আগে এই মামলায় আরও এক রঞ্জনের নাম প্রকাশ্যে এসেছে। উপেন বিশ্বাস আদালতে হাজিরা দিয়ে সেই রঞ্জনের নাম প্রকাশ করেছিলেন। গত ২২ জুলাই সেই রঞ্জন ওরফে চন্দন হাজিরা দিয়েছে আদালতে। তিনি বাগদার বাসিন্দা। পুরো নাম চন্দন মণ্ডল। সিবিআইও তাঁকে জেরা করেছে। উপেন বিশ্বাস এই নিয়ে মুখ বন্ধ খমে বেশ কিছু নথি জমা দিয়েছেন আদালতে। তারপরেই উপেন বিশ্বাসকে তলব করা হয়। এবং তিনি আদালতে হাজিরা দিয়ে চন্দনের বা রঞ্জনের নাম উল্লেখ করেছিলেন।

পার্থ চট্টোপাধ্যায় যোগ
এসএসসি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা এবং বিপুল সোনার গয়না উদ্ধার হয়েছে। অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক বিলাস বহুল গাড়িরও হদিশ মিলেছে। এদিকে আবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ সম্পত্তিরও হদিশ পেয়েছে ইডি।












Click it and Unblock the Notifications