নিয়োগ দুর্নীতির তদন্তের মধ্যেই ডিসেম্বরে টেট পরীক্ষা নেবে রাজ্য! রইল সমস্ত তথ্য

নিয়োগ দুর্নীতি নিয়ে একেবারে উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধরা পড়েছেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী। এমনকি নিয়োগ দুর্নীতির তদন্তে একের পর এক শিক্ষা দফতরের আধিকারিকদের গ্রেফতার করা হয়েছে। যা ন

নিয়োগ দুর্নীতি নিয়ে একেবারে উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধরা পড়েছেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী। এমনকি নিয়োগ দুর্নীতির তদন্তে একের পর এক শিক্ষা দফতরের আধিকারিকদের গ্রেফতার করা হয়েছে। যা নিয়ে বেশ বিতর্ক। আর এর মধ্যেই ফের একবার টেটের প্রস্তুতি রাজ্যের।

গত কয়েকদিন আগেই শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই টেট নিতে চলেছে সরকার।

আগামী ডিসেম্বরেই টেট

আগামী ডিসেম্বরেই টেট

ডিসেম্বরের মধ্যেই প্রাথমিকে টেট পরীক্ষা নিতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি বৈঠকে বসে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটি। আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে ডিসেম্বরের ফের টেট পরীক্ষা নেবে সরকার। নিয়োগ নিয়ে বিতর্কের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদে নতুন সভাপতি নিয়োগ করা হয়। তৈরি হয় অ্যাডহক কমিটি। তারাই এই বৈঠক করেন। আর সেখানেই শিক্ষক নিয়োগ নিয়ে টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তারিখ মুখ্যমন্ত্রীকে জানানো হবে। সেই মতো চূড়ান্ত তারিখ তৈরি হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তারিখ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও বৈঠক করবেন। আর তা পুজোর আগেই করার কথা শোনা যাচ্ছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ

সুপ্রিম কোর্টের নির্দেশ

বলে রাখা প্রয়োজন, এর আগে তিনবার টেট পরীক্ষা নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে পালাবদলের পর অর্থাৎ ২০১২, ২০১৪, ২০১৭ সালে টেট পরীক্ষা নেয় পর্ষদ। যা নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। কিন্তু এর মধ্যেও টেট নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে সরকার। তবে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, টেট নিতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে। কিন্তু সেই নির্দেশ পালন করতে পর্ষদ পারছে না, সেটা জানিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টকে। এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন পুজোর আগে ১৮৫ জনকে চাকরি দিতে। সেই মতো ১৮৫ জনকে সুপারিশপত্র দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

নিয়োগ চায় রাজ্য সরকার

নিয়োগ চায় রাজ্য সরকার

২১ হাজার নতুন পদে নিয়োগ নিয়ে কথা বলেন। মন্ত্রী জানান, আপার প্রাইমারি, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির নতুন শিক্ষক নিয়োগ দ্রুত শুরু হবে। একই সঙ্গে প্রধান শিক্ষক পদেও নিয়োগ হবে বলে খবর। শুধু তাই নয়, নিয়োগের ক্ষেত্রেও বেশ কিছু নিয়োগে রদবদল করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে বেআইনি ভবে কিছু করা হবে না বলে স্পষ্ট বার্তা তাঁর। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শিক্ষক পদে নিয়োগের কথা বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+