প্রকাশ হল Answer Key, সামনেই প্রকাশ হবে ফল! বড় খবর প্রাথমিক TET পরীক্ষার্থীদের জন্য
শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক দুর্নীতি সামনে আসছে। এই অব স্থায় টেট পরীক্ষাটা নেওয়া ছিল চ্যালেঞ্জের। তবে সামনে আরও পরীক্ষা পর্ষদের। যদিও এর আগে বড়সড় পদক্ষেপ। এতে টেট পরীক্ষার্থীদের সুবিধা হবে
দীর্ঘ পাঁচ বছর পর বাংলায় টেট পরীক্ষা হয়েছে গত কয়েক মাস আগে! আর তাতে প্রায় সাত লক্ষ চাকরি প্রার্থী আবেদন করেছিলেন। এবং পরীক্ষাও দিয়েছিলেন। এবার প্রাথমিকের সেই টেটের ফলের দিকে তাকিয়ে রয়েছেন বিপুল সংখ্যক পরীক্ষার্থী। গত বছরের ১১ ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া হয়। ফেব্রুয়ারিতেই সেই পরীক্ষার ফল প্রকাশ হবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর।

আর চূড়ান্ত ফলপ্রকাশের আগে বৃহস্পতিবারই প্রকাশ করা হল সেই পরীক্ষার চূড়ান্ত 'আনসার কি'। এর আগেও একটি আনসার কি প্রকাশ করা হয়েছিল টেটের তরফে। তবে বৃহস্পতিবার যেটি প্রকাশ করা হয় তা ফাইনাল 'আনসার কি' বলে। এরপরেই ফল প্রকাশ হবে বলে জানা যাচ্ছে।
রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগের মাঝে টেট পরীক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একাধিক আইনি জটিলতা কাটিয়ে পরীক্ষা হয়। তবে প্রথমদিন থেকেই স্বচ্ছভাবে যাতে মেধাতালিকা প্রকাশ করা যায়, সে ব্যাপারে সতর্ক রয়েছে পর্ষদ।
১১ হাজারের কিছু বেশি পদে নিয়োগ করা হয়ে প্রাথমিকে। এমনটাই সিদ্ধান্ত। আর তার জন্য পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ পরীক্ষার্থী। নিয়োগের স্বচ্ছতার কথা মাথায় রেখেই 'আনসার কি' প্রকাশ করা হচ্ছে। সেই আনসার কি দেখে প্রার্থীরা উত্তর মিলিয়ে নিতে পারবেন। ইতিমধ্যেই সেই আনসার কি প্রকাশ হয়েছে। পর্ষদের ওয়েবসাইটেই তা দেখা যাচ্ছে।
পাশাপাশি সচ্ছতা আনতে এবার অবশ্য আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে এটি অন্যতম।
এবার অবশ্য প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে আগেই নানা ধরনের সাবধানতা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার পরই ওএমআর শিটের প্রতিলিপি দিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। এরপর আনসার কি প্রকাশ হয় কিছুদিনের মধ্যেই। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, যে কোনও প্রশ্নকে চ্যালেঞ্জ করা যাবে। পরীক্ষার্থীদের প্রশ্ন পিছু ৫০০ টাকা করে দিতে হবে তার জন্য।
www.wbbpe ডট org ও wbbprimaryeducation ডট org- এই দুটিই পর্ষদের ওয়েবসাইট। এই সব ওয়েবসাইটগুলিতেই আনসার কি দেখা যায়।
স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি প্রাথমিক নিয়োগের ক্ষেত্রেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। টাকা দিয়ে চাকরি, ওএমআর শিট বিকৃতি সহ একাধিক অভিযোগ উঠেছে পর্ষদের বিরুদ্ধে। এই পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে ইডি। তাঁর বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ উঠেছে। তাই এবার অত্যন্ত সতর্ক পর্ষদ।
পরীক্ষার সময়ও সবরকমের তৎপরতা গ্রহণ করা হয়েছিল। বায়োমেট্রিক ও সিসিটিভি-র ব্যবহারও করা হয়েছিল। পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, স্বচ্ছতার ক্ষেত্রে তৎপর পর্ষদ।। একই সঙ্গে এবার এবার নিয়োগের ক্ষেত্রে কারোর সুপারিশ মানা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications