Price Rise in WB: অগ্নিমূল্য বাজার পিসির উপহার! 'সুফল বাংলা'র প্রভাব কত শতাংশের ওপরে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
রাজ্যের হাটে বাজারে কার্যত আগুন লেগেছে (Price Rise in WB)। কাঁচা লঙ্কার দাম বেড়েছে চার থেকে পাঁচ গুণ। বেগুনের দাম তিনগুণ। যা নিয়ে শনিবার রাজ্য সরকারের তরফে সুফল বাংলার স্টলের মাধ্যমে বেশ কিছুট কাম দামে সবজি বিক্রির কথা বলা হয়েছে। এদিন টুইটে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
টুইটে শুভেন্দু অধিকারী বলেছেন, আরে ও নন্দলাল, গরীব মানুষের পাতে কি জুটবে শুধু নুনের সাথে মোদীজির দেওয়া বিনা পয়সার চাল? সেখানে তিনি বলেছেন, এক মাস আগের বাজার দরের সঙ্গে বর্তমান বাজার দরের তফাৎ করলে বোঝা যাবে যে হাটবাজারে আগুন লেগেছে (Price Rise in WB)। চড়া দামের ছ্যাঁকায় বাঙালি নাজেহাল।

বিরোধী দলনেতা বলেছেন, অনাজের দাম নিম্নবিত্ত, মধ্যবিত্ত এমনকি উচ্চ মধ্যবিত্ত পরিবারের ও নাগালের বাইরে। এমনকি এ কথা বললে মোটেও বাড়াবাড়ি হবে না যে সবজির দাম এই মুহূর্তে সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে।
তিনি বলেছেন, জুন মাসের গোড়ায় যেখানে বেশিরভাগ সবজির দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ছিল, তা আজ অবিশ্বাস্য ভাবে বেড়ে গিয়েছে (Price Rise in WB)। টমেটোর প্রতি কেজির দাম ছিল ৩০ - ৩৫ টাকার মধ্যে। আদার প্রতি কেজির দাম ছিল ২৫০ টাকার আশেপাশে। বেগুনের দাম ছিল প্রতি কেজি ৪০-৫০ টাকা। পটলের কেজি প্রতি দাম ছিল ২৫-৩০ টাকা।
উচ্ছের দাম ছিল ৫০ টাকার আশেপাশে। পেঁপে ২৫ টাকা কেজি। কাঁচা লঙ্কার দাম ছিল ৬০-৭০ টাকা কেজি। পালং শাকের এক আঁটির দাম ছিল ১০ টাকা মতো। রুই-কাতলা (কাটা) মাছের প্রতি কেজিতে দাম পড়ছিল ২০০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে। মুরগি মাংসের দাম প্রতি কেজিতে ১৮০-২০০ টাকার মধ্যে ওঠানামা করছিল।

প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলেই আজ আনাজের দাম মাত্রা ছড়িয়ে গিয়েছে (Price Rise in WB) বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, আনাজের দাম নিয়ন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রী অনেক ঢাক ঢোল পিটিয়ে "টাস্ক ফোর্স" গঠন করেছিলেন, যার উদ্দেশ্য ছিল হঠাৎ করে বাজার হাটে শাক-সবজির দাম বেড়ে গেলে তা নিয়ন্ত্রণ করা।
কিন্তু আদতে এর প্রতিফলন কখনোই দেখা যায়নি বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। তারপরেও শনিবার বিজ্ঞপ্তি দিয়ে সুফল বাংলার স্টল থেকে কম দামে সবজি বিক্রির কথা জানানো হয়েছে।
আরে ও নন্দলাল, গরীব মানুষের পাতে কি জুটবে শুধু নুনের সাথে মোদীজির দেওয়া বিনা পয়সার চাল?
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 2, 2023
এক মাস পূর্বের বাজার দরের সঙ্গে বর্তমান বাজার দরের তফাৎ করলে বোঝা যাবে যে হাটবাজারে আগুন লেগেছে। চড়া দামের ছ্যাঁকায় বাঙালি নাজেহাল।
অনাজের দাম নিম্নবিত্ত, মধ্যবিত্ত এমনকি উচ্চ মধ্যবিত্ত… pic.twitter.com/w6xIysigtV
যা নিয়ে কটাক্ষ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, লোক দেখানো পদক্ষেপ গ্রহণ করে আনাজের দাম শুধুমাত্র "সুফল বাংলা" বিপণিতে কিছুটা কমিয়ে দিলে তার প্রভাব ৫ শতাংশ লোকের ওপরেও পড়ে না (Price Rise in WB)। সত্যিই তো রাজ্যের কটা জায়গায় সুফল বাংলা" বিপণি রয়েছে?
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?









Click it and Unblock the Notifications