দু’দিনের সফরে বৃহস্পতিবার রাজ্যে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

বৃহস্পতিবার রাজ্যে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাজ্য সফরে আগামী দু’দিন বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বৃহস্পতিবার রাজ্যে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাজ্য সফরে আগামী দু'দিন বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার সোনারপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেসটিভ সায়েন্সের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। শুক্রবার তিনি হাওড়ার শিবপুরের আইআইইএসটি-তে রিনিউএবেল এনার্জি স্মার্ট মাইক্রোগ্রিড সেন্টারের উদ্বোধন করবেন। তারপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক কমপ্লেক্সের শিলান্যাসও করবেন রাষ্ট্রপতি।

এদিনই কলকাতায় নামবেন রাষ্ট্রপতি। তারপর তিনি সোনারপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেসটিভ সায়েন্সের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও আরও একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা তাঁর। প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমলকুমার মুখোপাধ্যায়ের 'মেটফিজিক্স, মরালস অ্যান্ড পলিটিক্স' বইটির উদ্বোধন করারও কথা রাষ্ট্রপতির।

দু’দিনের সফরে বৃহস্পতিবার রাজ্যে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

শিবপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শুক্রবার সকাল থেকেই এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তারপর মাইক্রোগ্রিড সেন্টারের উদ্বোধনের পরই রবীন্দ্রনাথ ঠাকুর কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন তিনি। এরপর বিকেলে 'জানা-অজানা ও বিজ্ঞান' নামে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে হাজির থাকবার কথা প্রণব মুখোপাধ্যায়ের। শুক্রবার রতেই দিল্লি রওনা দেবেন রাষ্ট্রপতি।

{promotion-urls}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+