এবার করোনার সংক্রমণ হাজরার হাসপাতালে, আইসোলেশনে প্রসূতি
এবার করোনার সংক্রমণ হাজরার হাসপাতালে, আইসোলেশনে প্রসূতি
কলকাতার আরও এক হাসপাতালে করোনার সংক্রমণ। সূত্রের খবর অনুযায়ী, হাজরার চিত্তরঞ্জন সেবা সদনে একপ্রসূতির শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদিও এরই মধ্যে ওই প্রসূতি মত সন্তান প্রসব করেন বলে হাসপাতাল সূত্রে খবর।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ২১ এপ্রিল বালিগঞ্জের বেলতলার বাসিন্দা ওই প্রসূতিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ভর্তির সময় থেকেই তাঁর শরীরে ছিল করোনার উপসর্গ। তাঁকে হাসপাতালেই আইসোলেশনে রাখা হয়েছিল।
হাসপাতাল সূত্রে খবর ২৪ এপ্রিল ওই প্রসূতির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরই মধ্যে এই প্রসূতি মৃত সন্তান প্রসব করেন। পরবর্তী সময়ে ওই মহিলাকে এমআর বাঙুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে হাজরার চিত্তরঞ্জন সেবাসদনের প্রসূতি এবং আইসোলেশন ওয়ার্ড স্যানিটাউজ করা হয়েছে।
তবে এব্যাপারে স্বাস্থ্য দফতরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications