শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের কেন সিবিআই অফিসে হাজির হলেন প্রসন্ন রায়?

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দফতর নিজাম প্যালেসে প্রসন্ন কুমার রায়। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন কুমার রায়। এরপর তিনি সুপ্রিম কোর্টের কাছ থেকে জামিন পেয়ে মুক্ত হন।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অতি সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তল্লাশি অভিযানে নেমেছিল। ইডি আধিকারিকরা কয়েক সপ্তাহ আগে প্রসন্ন কুমার রায়ের সাতটি জায়গায় তল্লাশি অভিযান চালান। এই সাতটি জায়গার মধ্যে একটিতে নতুনভাবে হানা দিয়েছিলেন তদন্তকারীরা।

ফের কেন সিবিআই অফিসে হাজির প্রসন্ন রায়?

পাথরঘাটার প্রসন্ন কুমার রায়ের বাগান বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একাধিক সূত্র পাওয়া গিয়েছে বলেও শোনা গিয়েছে। ওই বাগান বাড়িতে নিয়োগ সংক্রান্ত বৈঠক হত বলে সূত্রের খবর। ইডির ওই তল্লাশি অভিযানের পর এবার সিবিআই অফিসে প্রসন্ন রায়।

এদিন বেলার দিকে সিবিআই দফতরে প্রসন্ন রায় গিয়ে পৌঁছান। সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন তাকে। কিন্তু তিনি কোনও উত্তর দেননি। কী কারণে তিনি নিজাম প্যালেসে আসেন? সেই ব্যাপারও তিনি জানাননি। তবে অন্য একটি সূত্রের খবর, ইডি আধিকারিকেরা তাকে আজ সিজিও কমপ্লেক্সে তলব করেছে। সেখানে যাওয়ার আগে আইনি কিছু কারণে তিনি নিজাম প্যালেসে গিয়েছিলেন। সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার জন্য তিনি যান বলে খবর।

২০২২ সালের আগস্ট মাসে নিউটাউনের একটি হোটেল থেকে গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন রায়। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই ব্যক্তি মিডল ম্যানের ভূমিকায় কাজ করতেন। এমনই অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। প্রসন্ন রায়, তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সাড়ে চারশো কোটি টাকার সম্পত্তি আছে তাদের। এমনই বিস্ফোরক দাবি করেছিলেন সিবিআইয়ের তদন্তকারীরা৷

কিন্তু কীভাবে এত বিপুল পরিমাণ সম্পত্তি করেছিল ওই পরিবার? শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকাতেই এই সম্পত্তি। এমনই দাবি করেছিল সিবিআই। আদালতের নির্দেশে জেল হেফাজতে ছিলেন প্রসন্ন। সুপ্রিম কোর্টে তিনি জামিনের আবেদন করেছিলেন৷ গত বছর নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+