অর্পিতা যেতেন নাকতলার বাড়িতে, যাতায়াত বেহালায় পার্থর অফিসেও! ব্যক্তিগত তথ্যের ঝাঁপি নিয়ে গাড়ির চালক

তাঁর ম্যাডাম গ্রেফতার হয়েছেন ২৩ জুলাই শনিবার। তারপর আটদিন কেটে গিয়েছে। এর মধ্যে তাঁকেও একাধিকবার ইডির (ED) জেরার মুখে পড়তে হয়েছে। পার্থ-অর্পিতার বাইরে এমনই এক ব্যক্তি হলেন অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpiya Mukherjee) গাড

তাঁর ম্যাডাম গ্রেফতার হয়েছেন ২৩ জুলাই শনিবার। তারপর আটদিন কেটে গিয়েছে। এর মধ্যে তাঁকেও একাধিকবার ইডির (ED) জেরার মুখে পড়তে হয়েছে। পার্থ-অর্পিতার বাইরে এমনই এক ব্যক্তি হলেন অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpiya Mukherjee) গাড়ির চালক প্রণব ভট্টাচার্য। ঠাকুরপুকুর আনন্দনগরের ওই বাসিন্দা টিভির পর্দায় ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনা দেখেছিলেন। তিনি জানিয়েছেন 'অপা' সম্পর্কে অনেক তথ্য। জানিয়েছেন তাঁর নিয়োগ কর্তা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সম্পর্কে নানা কথা।

 নিয়োগ করেছিলেন পার্থ

নিয়োগ করেছিলেন পার্থ

গাড়ির চালক প্রণব ভট্টাচার্য জানিয়েছেন, গত জানুয়ারিতে তাঁকে অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়ির চালক হিসেবে নিযুক্ত করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ই। প্রণব জানিয়েছেন, ম্যাডামের ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা উদ্ধারের যে ছবি তিনি দেখেছেন, তাতে তাঁর ঘোর কাটছে না। তবে ম্যাডামকে কোনও দিন ছোট ছোট ব্যাগ ছাড়া অন্য কিছু ব্যবহার করতে দেখেননি। বড় ব্যাগ কোনওদিন তাঁর গাড়িতে ওঠেনি বলেও জানিয়েছেন ঠাকুরপুকুর আনন্দনগরের ওই যুবক। ২১ কোটি টাকা উদ্ধার শুনে তাঁর গা-হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছিল।

তাঁর যাতায়াত মূলত ডায়মন্ড সিটি সাউথেই

তাঁর যাতায়াত মূলত ডায়মন্ড সিটি সাউথেই

প্রণব জানিয়েছেন, তিনি মূলত ডায়মন্ডসিটি সাউথেই যেতেন। তবে কোনও কোনও সময় ম্যাডামকে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেও নামিয়ে গাড়ি ডায়মন্ড সিটি সাউথে রেখে বাড়ি ফিরেছেন। আবার কোনও সময় ম্যাডাম অর্পিতা মুখোপাধ্যায়কে পার্থ চট্টোপাধ্যায়ের ম্যান্টনের অফিসে ছেড়ে গাড়ি ফ্ল্যাটেন নিচে রেখে ঠাকুরপুকুরের বাড়িতে ফিরেছেন। ফলে তাঁর কাছে স্পষ্ট, পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

কমেছে গাড়ির সংখ্যা

কমেছে গাড়ির সংখ্যা

প্রণব জানিয়েছেন, তিনি কোনও কোনও সময় ডায়মন্ড সিটি সাউথে থাকতে পার্থ চট্টোপাধ্যায়কে দেখেছেন সেখানে যেতে। তিনি আরও জানিয়েছেন, যখন পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে বেরোতেন, সেই সময় কাউকেই সঙ্গে নেওয়া হত না। মূলত অর্পিতা মুখোপাধ্যায়ের যে কটি শোরুম কিংবা অফিস রয়েছে সেখানে নিয়ে যাওয়ার জন্যই তাঁকে নিযুক্ত করা হয়েছিল। তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণের নেল আর্ট পার্লার এবং কসবার ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিস। প্রণব যখন কাজে যোগ দিয়েছিলেন, সেই সময় ডায়মন্ড সিটি সাউথে অনেকগুলি গাড়ি ছিল। কিন্তু গত তিনমাসে গাড়ির সংখ্যা কমেছে। তিনি ম্যাডাম অর্পিতাকে নিয়ে শুধু হন্ডা সিটিই চালাতেন বলে জানিয়েছেন।

ডায়মন্ড সিটি সাউথে অর্পিতার মোট তিনটি ফ্ল্যাট, গিয়েছেন বীরভূমে

ডায়মন্ড সিটি সাউথে অর্পিতার মোট তিনটি ফ্ল্যাট, গিয়েছেন বীরভূমে

প্রণব ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ডায়মন্ড সিটি সাউথে অর্পিতা মুখোপাধ্যায়ের তিনটি ফ্ল্যাট রয়েছে। ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট ছাড়াও ওই আবাসনের একটি ফ্ল্যাটে আটটি কুকুর রয়েছে অর্পিতার। এর মধ্যে একবারই তিনি অর্পিতা ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গিয়েছিলেন শান্তিনিকেতনে। সেই দলে অর্পিতার মা ও বোন ছিলেন। তিনি হন্ডা সিটি চালিয়ে ম্যাডামকে নিয়েগিয়েছিলেন। আর কল্যাণ নামে অপর একজন চালক বাড়ির অপর সদস্যদের নিয়ে গিয়েছিলেন অন্য একটি গাড়িতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+